Kolkata

উধাও ঠান্ডা, তরতর করে চড়ছে পারদ

কে বলবে ক’দিন আগেও একটা দুরন্ত ঠান্ডা লেপ্টে ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মাত্র কয়েকদিনের ব্যবধানে যেভাবে পারদ চড়ছে, তাতে ফ্যান চালানো এখন শুধু সময়ের অপেক্ষা। ফেব্রুয়ারির শুরুতেই এই পারদ উত্থান কিন্তু খুব স্বাভাবিক নয়। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬°। স্বাভাবিকের চেয়ে ৪° বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১°। স্বাভাবিকের চেয়ে ৩° বেশি। এখনই রাস্তায় বার হলে গায়ে রোদের ছেঁকা লাগছে। আর হাওয়া অফিস যা পূর্বাভাস দিচ্ছে তাতে অবস্থা খুব দ্রুত আরও কঠিন হতে চলেছে।

সামনের সপ্তাহেই আরও বাড়তে চলেছে তাপমাত্রা। ফলে ঘামার দিন আগত প্রায়। বিকেলের দিকে এখন বসন্তের একটা আভাস মিলছে ঠিকই। কিন্তু এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে শীত আর গ্রীষ্মের মাঝে বসন্তটাই না হারিয়ে যায়! আপাতত বসন্তের ছোঁয়া পেতে উদগ্রীব বঙ্গবাসীর সেটাই আশঙ্কা। তবে হুট করে গরম বাড়লেও ফের আবহাওয়া একটা জায়গায় এসে বসন্তের ছোঁয়া ঠিকই দেবে বলে এখনও বুক বেঁধে বসে আছেন সকলে। খামখেয়ালি আবহাওয়া এখন কি ভেল্কি দেখায় সেটাই দেখার।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026