Kolkata

কলকাতায় ফের পারদ পতন, আজ ১২.৯°

গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭°। আবহবিদরা মনে করছিলেন এখানেই ঘুরপাক খাবে পারদ। আর বিশেষ পতনের সম্ভাবনা নেই। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ম্যাজিক দেখাল শীত। এক ধাক্কায় ২ ডিগ্রি পড়ে গেল পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৯°। হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২ দিন ১২-র ঘরেই ঘোরাফেরা করবে তাপমাত্রা। ফলে মাঘের খেল এখনও বাকি। হতাশ, নিরাশ হওয়ার কোনও প্রশ্নই উঠছে না। এখনই শীত এবারের মত শেষ বলে হা হুতাশের জায়গা নেই। বরং নতুন করে পারদ পতনের ইনিংসে রবিবার রোদের তাত বেশ তারিয়েই উপভোগ করেছেন মানুষজন। ছুটির দিন। আর এ সপ্তাহে যেভাবে টানা ছুটি ছুটি গেল তা আগামী কয়েক মাসে নেই। তাই রবিবার অনেকেই বেরিয়ে পড়েছিলেন কাছে দূরে পরিবার নিয়ে বেড়াতে।

গত শনিবার থেকেই তার দাপট বাড়িয়েছিল উত্তুরে হাওয়া। কনকনে হাওয়া শীতের অনুভূতি অনেকটাই বাড়িয়েছিল। সেই উত্তুরে হাওয়াই এদিন ফেলে দিল পারদ। জেলাগুলিতেও একই ছবি। সেখানেও পারদ পতন নতুন করে শীত ফিরিয়ে এনেছে। জানুয়ারির শেষ প্রান্তে এসে এমন ভাল ঠান্ডা অনেক বছর অনুভূত হয়নি। ফলে মাঘ‌ের শীতে চাদর মুড়িটা মন্দ লাগছে না কারও।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026