Kolkata

স্বাভাবিকে এল কলকাতার পারদ, আজ ১৪.৭°

নতুন বছরে প্রায় প্রতিদিনই স্বাভাবিকের চেয়ে কম থেকেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ভাল ব্যাটিং করে গেছে শীত। মাঝে একদিন খালি ১৭°-তে চড়েছিল পারদ। জানুয়ারি প্রায় শেষ প্রান্তে পৌঁছে অবশেষে কলকাতার পারদ তার স্বাভাবিক অঙ্ক ছুঁল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭°। এই তাপমাত্রাই আপাতত বজায় থাকবে বলে মনে করছেন আবহবিদেরা। তবে এবারের মত জাঁকিয়ে শীতের সম্ভাবনা শেষ বলেই মনে করছে হাওয়া অফিস। আস্তে আস্তে বরং গরম বাড়বে। তবে এখনই নয়। ১৪-১৫-র কোটায় আপাতত ঠান্ডার ঘোরাফেরা কয়েকদিন বজায় থাকছে।

অন্যান্য জেলাতেও পারদ উর্ধ্বমুখী। ফলে গরমের অনুভূতি বাড়ছে। তবে তা বেলা বাড়লে। তার আগে অর্থাৎ ভোর বা সকালে অথবা সন্ধের পর ঠান্ডা ফের তার নিজের মেজাজে ফিরে যাচ্ছে। তাই এখনই আশাহত হওয়ার মত পরিস্থিতি নয়। সবে মাঘের মাঝামাঝি। এখনও বেশ কিছুদিন শীতের পরশটুকু লেগে থাকবে। তবে জেলাগুলিতেও এবার গরম বাড়তে শুরু করবে। ধীরে ধীরে বসন্তের গন্ধ আর ঠান্ডা-গরম মাখা পরশ গোটা বঙ্গভূমিকে জড়িয়ে ধরবে।

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোয় অবশ্য এখনও শীতের কামড় অব্যাহত। রয়েছে ঘন কুয়াশাও। দার্জিলিংয়ে বেশ ঠান্ডা। ঠান্ডা রয়েছে কালিম্পং থেকে পার্বত্য অঞ্চলগুলিতেও।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026