Kolkata

কলকাতায় পারদ রইল ১২°-তেই, কুয়াশায় মুখ ঢাকল রাজ্য

প্রবল কুয়াশার দাপট উত্তর ভারতে দেখতে পাওয়া যায়। কিন্তু সেই কুয়াশার হামলা এবার ছেয়ে গেল পশ্চিমবঙ্গেও। সৌজন্যে বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত। যার জেরে গত রবিবার থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করেছে। আর তাতেই তৈরি হচ্ছে ঘন কুয়াশা। এদিন কলকাতার তাপমাত্রা রবিবারের মতই ১২° ধরে রেখেছে। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। তবে পারদ ১২° হলেও শীতের অনুভূতি তার চেয়েও অনেক বেশি। কারণটা অবশ্যই ঘন কুয়াশা আর প্রবল ঠান্ডা হাওয়ার দাপট।

এদিন কলকাতার তাপমাত্রা ১২° হলেও রাজ্যের অন্যত্র পারদ ১০ বা ১০-এর নিচেই থেকেছে। দার্জিলিংয়ে এদিন পারদ নেমেছে ১°-তে। উত্তরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গেও পারদ কনকনানি ধরে রেখেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ ঘোরাফেরা করেছে ৬ থেকে ১০ ডিগ্রির মধ্যে।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026