Kolkata

পতন অব্যাহত, কলকাতা আজ ১০.৫°

মরসুমের শীতলতম দিন সোমবার। খাতায় কলমে সঠিক। তাই লেখা। কিন্তু এ রেকর্ডের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আছে। কারণ গত সপ্তাহের শুরু থেকে সেই যে প্রতিদিনই কলকাতা মরসুমের শীতলতম দিন হওয়া শুরু করেছে, তা এই সোমবারও অব্যাহত। মোদ্দাকথা পারদ পতন অব্যাহত। গত রবিবারই শেষ ৫ বছরের রেকর্ড ভেঙে কলকাতা ঢুকে পড়েছিল ১০°-র কোটায়। গত ৫ বছরে সর্বনিম্ন তাপমাত্রা ১১°-তে নামলেও ১০-এর ঘরে ঢোকা আর হয়ে ওঠেনি। এবার হল। শুধু হলই নয়, এবার যা প্রবণতা তাতে বিগত অনেক বছরের রেকর্ড ভাঙা ঠান্ডা পড়লেও অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন আবহবিদদের একাংশ। ফলে সারাদিনই গায়ে গরম পোশাক থাকছে শহরবাসীর। বেলায় শীতের অনুভূতি সামান্য কমলেও বিকেল গড়াতেই তা ফের কাবু করছে গোটা শরীর। হাত, পা, নাক, কানের অনুভূতিও মাঝেসাঝে লোপ পাচ্ছে। তা হোক। তবু দিনগুলো বেজায় উপভোগ করছেন শহরবাসী। এই কটা দিনের ঠান্ডা নিয়ে কোনও কুকথা বলতে বা শুনতে তাঁরা রাজি নন। সোমবার কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

একইভাবে পারদ পড়ছে জেলাগুলিতেও। উত্তর থেকে দক্ষিণ, হাড়হিম করা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছেন মানুষজন। সাধারণ ধারণা উত্তরের জেলাগুলোতে ঠান্ডা দক্ষিণের তুলনায় বেশি পড়ে। কিন্তু এবার দক্ষিণ জুড়ে ঠান্ডা যে ব্যাটিং দেখাচ্ছে তাতে উত্তরও মার খাওয়ার জোগাড় হয়েছে। পুরুলিয়া থেকে পূর্ব মেদিনীপুর, বীরভূম থেকে বাঁকুড়া, মুর্শিদাবাদ থেকে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান থেকে দক্ষিণ ২৪ পরগনা, সর্বত্রই পারদ ঘুরে বেড়াচ্ছে ৫ থেকে ৮ ডিগ্রির মধ্যে। এখনও এই ঠান্ডা কয়েকদিন বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026