SciTech

এ হরিণ ম্যারাথন সাঁতার কাটতে পারে, শাবক হয় হাতের চেটোর মত

হরিণ নামে পশুটিকে সকলেই চেনেন। এরা যে জলে নামা থেকে দূরে থাকে তাও জানা। কিন্তু এই হরিণ সাঁতার কাটতেই বেশি পছন্দ করে। অবশ্য বিশেষ কারণে।

সুন্দরবনে গেলে বাঘকে সাঁতার কাটতে দেখা নতুন নয়। রয়্যাল বেঙ্গল টাইগার সাঁতারে পটু। কিন্তু বাঘের খাদ্য হিসাবে পরিচিত হরিণ নয়। হরিণ কিন্তু জলে নামে না। খুব বেশি হলে জলের ধারে পা ডুবিয়ে জল পান করে।

কিন্তু এ পৃথিবীতে অবাক করা অনেক কিছুই রয়েছে। যেমন একটি বিশেষ প্রজাতির হরিণ রয়েছে যারা সাঁতার কাটতে সিদ্ধহস্ত। জলে ছেড়ে দিলে তারা ৭ মাইল পর্যন্ত পথ একবারও না থেমে সাঁতরে পার করে দিতে পারে। আর সেই জল অনেকক্ষেত্রে সমুদ্রেরও হতে পারে।

তবে এরা শখ করে সাঁতার কাটে না। বিশেষ পরিস্থিতিতে সাঁতার কাটে। চিনের ওয়াটার ডিয়ার হল সেই হরিণ যারা সাঁতার কাটতে পারে। পারার পিছনে রয়েছে খাদ্যের খোঁজ।

এরা দ্বীপে দ্বীপে পৌঁছে যায় খাবারের খোঁজে। কোথাও খাবার কমে এলে তারা জলে নেমে পড়ে। তারপর সাঁতার কেটে অন্য দ্বীপে গিয়ে হাজির হয়। সেখানে খুঁজে দেখে খাবার আছে কিনা। পেলে ভাল। না পেলে ফের সাঁতার কেটে অন্য ভূখণ্ডের খোঁজ।

চাইনিজ ওয়াটার ডিয়ার হরিণের আরও একটি বিশেষত্ব নজর কাড়ে। হরিণের শাবক কতটা বড় হয় তার একটা ধারনা সকলের আছে। তবে চাইনিজ ওয়াটার ডিয়ারের শাবক তুলনায় অনেক ছোট হয়।

এতটাই ছোট হয় যে তা দিব্যি মানুষের হাতের চেটোয় ধরে যায়। প্রসঙ্গত চাইনিজ ওয়াটার ডিয়ার চিনে তো পাওয়া যায়ই, সেই সঙ্গে কোরিয়াতেও এদের দেখতে পাওয়া যায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026