প্রতীকী ছবি
কেন্টেই তাঁর বাড়ি। সেই বাড়ির সামনেই গাড়ি পরিস্কার করছিলেন এক মধ্যবয়সী শিখ ব্যক্তি। হঠাৎ রাস্তা দিয়ে যাওয়া এক মুখ ঢাকা ব্যক্তি তাঁর সঙ্গে বচসা শুরু করে। দুজনের বচসা চলাকালীন আচমকাই পকেট থেকে বন্দুক বার করে দীপ রাই নামে ওই শিখ ব্যক্তিকে লক্ষ করে গুলি চালায় ওই মুখ ঢাকা ব্যক্তি। গুলিটি গিয়ে লাগে দীপের হাতে। রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করে ওঠেন তিনি। তখনই আসে হুমকি। নিজের দেশে ফিরে যাও বলে হুমকি দিয়ে সেখান থেকে চম্পট দেয় আততায়ী। এই নিয়ে শেষ ১০ দিনে ৩ বার ৩ জায়গায় আক্রান্ত হলেন প্রবাসী ভারতীয়েরা। প্রায় সব ক্ষেত্রেই উঠে এল ভারতীয়দের প্রতি ঘৃণা। আমেরিকায় ভারতীয়দের থাকা যে সেখানকার এক শ্রেণির মানুষ নিতে পারছে না তা এ থেকে পরিস্কার বলে মনে করছেন সেখানে উপস্থিত ভারতীয়েরা। মাত্র ২ দিন আগেই সাউথ ক্যারোলিনায় এক ভারতীয় ব্যবসায়ী আক্রান্ত হন। তারপর ফের সেই এক ঘটনা। দীপ রাই হাসপাতালে ভর্তি হলেও তিনি আপাতত বিপদমুক্ত। মার্কিন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…