World

লাইব্রেরিতে গিয়ে ৪৫টা সোয়েটার পরলেন তরুণী

মানুষ যে কত অবাক কাণ্ডই করে ফেলেন তা না দেখলে বিশ্বাস করা কঠিন। ভাবাও কঠিন। তেমনই এক তরুণী একসঙ্গে ৪৫টা সোয়েটার পরলেন।

এমন অনেক কিছু মানুষ করেন যা কল্পনা করেও বার করা কঠিন। সেসব অনেকের মাথা থেকে বার হয়। আর তা তিনি করেও দেখান। তবে তা করে দেখাতে পারলে তা তো সাফল্যই। গোটা বিশ্বের নজর যায় তাঁর দিকে। যেমন এক তরুণী করলেন। তিনি তাঁর বাড়ির কাছের একটি লাইব্রেরিতে হাজির হন। সঙ্গে ছিলেন তাঁর মা সহ কয়েকজন। সেই লাইব্রেরিতে পৌঁছে শুরু হয় সোয়েটার পরা।

শীতের দিনে সোয়েটার তো লাগে। শরীর গরম রাখা প্রয়োজন। খুব ঠান্ডায় অনেকে একটা সোয়েটারের ওপর আরও একটা সোয়েটার বা জ্যাকেট চড়িয়ে শরীর গরম রাখার চেষ্টা করেন। কিন্তু তা বলে ৪৫টা সোয়েটার একসঙ্গে! ওই তরুণী কিন্তু এমনটাই করলেন।

একটার পর একটা করে সোয়েটার তিনি পরতে থাকেন। তাও আবার বেশ যত্ন করে। সোয়েটারগুলিও একটাও নষ্ট হওয়া ছিলনা। সব ঠিকঠাক। সোয়েটার একটার ওপর একটা চড়াচ্ছেন বলে এই নয় যে পরিপাটি করে পরছেন না।

সব সোয়েটার যেমন করে পরার তেমন করেই পরে নিচ্ছিলেন। এমন করে ৪৫টি সোয়েটার পরার পর তিনি থামেন। তখন তাঁর শরীরটা অনেকগুণ ফোলা আর তার নিচে খোলা পা দুটো সরু লিক লিক করছে বলে মনে হচ্ছিল।

সোয়েটারের ভারে দাঁড়াতে অসুবিধাও হচ্ছিল। তবে তিনি এভাবে রেকর্ডটা গড়ে ফেলেন। একেবারে বিশ্বরেকর্ড। একসঙ্গে সবচেয় বেশি সোয়েটার পরার রেকর্ড। তবে এই রেকর্ড গড়তে গিয়ে ৪৫টা সোয়েটার জোগাড় করাটাও বেশ কঠিন কাজ ছিল।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026