Entertainment

অকালে চলে গেলেন দাবাং সুরকার

বলিউডে পা রেখেই সাজিদ-ওয়াজিদ জুটি বুঝিয়ে দিয়েছিল সুরের জগতে লম্বা রেসের ঘোড়া তারা। সেই ২ ভাইয়ের এক ভাই ওয়াজিদ খান মারা গেলেন।

মুম্বই : বেশ কিছুদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন। কিডনির সমস্যায় ভুগছিলেন। কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল। কিছুদিন আগে কিডনিতে সংক্রমণ দেখা দেয়। তারপর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বইয়ের চেম্বুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি রটে যায় তিনি করোনা আক্রান্ত। ভেন্টিলেশনে থাকাকালীন সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। ওয়াজিদ খানের বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। এরমধ্যেই একগুচ্ছ সাফল্য এসেছিল ২ ভাইয়ের ঝুলিতে।

ওয়াজিদ খান কেবল একজন সুরকারই ছিলেননা, তিনি একজন গায়কও ছিলেন। অনেকগুলি গান রয়েছে তাঁর গলায়। এমনকি আইপিএল ৪-এর থিম সংও তাঁরই গাওয়া। ১৯৯৮ সালে সলমন খানের পেয়ার কিয়া তো ডরনা কেয়া সিনেমায় সুর দিয়ে চমকে দিয়েছিল সাজিদ-ওয়াজিদ জুটি। তরুণ ২ সুরকারের সুরের যাদুতে গোটা দেশ মেতে ওঠে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি দুজনকে।

সলমন খানের দাবাং, এক থা টাইগার, রাউডি রাঠোর, মুঝসে শাদি করোগি, হিরোপন্তি সহ একের পর এক হিট সিনেমায় সুর করেছেন এঁরা। ওয়াজিদ খানের এই অকাল প্রয়াণে স্তম্ভিত গোটা বলিউড। অনেকে বিশ্বাসই করতে পারছেন না ৪২ বছরে চলে গেলেন ওয়াজিদ খানের মত এমন এক প্রতিভাবান সুরকার। বলিউডের অনেক তারকাই ট্যুইট করে শোক ব্যক্ত করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026