Entertainment

ধর্ষকদের মৃত্যুদণ্ড চাননা অভিনেত্রী ওয়াহিদা রহমান

ধর্ষণে অভিযুক্তদের অপরাধ প্রমাণ হলে তাদের যত দ্রুত সম্ভব মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে সোচ্চার গোটা দেশ। এজন্য ফাস্ট ট্র্যাক কোর্টের দাবি উঠেছে। এমনকি হায়দরাবাদের ঘটনার পর এনকাউন্টারে এমন অপরাধীদের মেরে ফেলার পক্ষেও গোটা দেশ সরব।

আবার সংসদে দাঁড়িয়ে জয়া বচ্চনের মত অভিনেত্রী তথা সাংসদ জানিয়েছেন, ধর্ষকদের আমজনতার দরবারে ছেড়ে দেওয়া উচিত। তাঁরা তাদের পিটিয়ে হত্যা করে উপযুক্ত শাস্তি দেবেন। ধর্ষণে যুক্তদের পিটিয়ে মারার পক্ষে সুরও চড়ান তিনি। যখন ধর্ষণ করলে তার বেঁচে থাকার অধিকার নেই বলেই সহমত দেশের সিংহভাগ, সেখানে একদম অন্য কথা বললেন এক সময়ে বলিউডের দাপুটে অভিনেত্রী ওয়াহিদা রহমান।

৮১ বছরের ওয়াহিদাকে প্রশ্ন করা হয়েছিল তেলেঙ্গানায় তরুণী চিকিৎসককে গণধর্ষণ করে হত্যা ও পরে তাঁর দেহ জ্বালিয়ে দেওয়ার মত শিউরে দেওয়া ঘটনা নিয়ে। তাতে ওয়াহিদা বলেন, এমন জঘন্য অপরাধ যারা করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার, তবে কারও প্রাণ নেওয়ার অধিকার মানুষের নেই। তাই তাকে আজীবন কারাবাসের শাস্তি বিধান দেওয়া হোক।

ওয়াহিদা আরও বলেন, ধর্ষণের ঘটনায় অভিযোগ প্রমাণ হলে ওই ব্যক্তির সঙ্গে আইনি প্রক্রিয়া চালানোর কোনও মানেই হয়না। ওসব দরকার নেই। সরাসরি তাকে সারাজীবনের জন্য কারাদণ্ড দেওয়ার রীতি চালু হোক। কারণ যে ধর্ষণ করেছে বলে প্রমাণিত তার বিরুদ্ধে মামলা করা, তার বিচার চলার কোনও দরকারই নেই। অভিযোগ তো প্রমাণিত। সেক্ষেত্রে আইন, আদালত করে জনগণের অর্থ অপচয়ের কোনও প্রয়োজন নেই। এমন ব্যবস্থা হোক যে এমন জঘন্য অপরাধ করলে তাকে আজীবন কারাগারেই কাটাতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026