Feature

পৃথিবীর একমাত্র বই যা পড়া যায়নি, ৫০০ বছর আগের বই আজও রহস্য

পাঠোদ্ধার অনেক কঠিন লেখারই হয়েছে। তবে এ বইয়ের লেখা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ৫০০ বছর ধরে শুধু চেষ্টাই চলছে। বইয়ের ছবিগুলির মানেও বোঝা যায়নি।

পৃথিবীর এ এক এমন রহস্য যা আজও সমাধান করা সম্ভব হয়নি। রহস্যের নাম একটি বই। আপাত দৃষ্টিতে দেখলে বইটি বেশ সুন্দর লেখায় ভরা। ছবিগুলি রীতিমত নজরকাড়া। ছবি ও লেখা বেশ সুন্দর করে পাতায় পাতায় সাজানো হয়েছে। এত সুন্দর বইটি কিন্তু কেউ কোনওদিন পড়তেই পারেননি।

কারণ তার লেখা সুন্দর হলেও তা পড়া যায়নি। পৃথিবীতে এমন অনেক লেখাই পাওয়া গিয়েছে যা পাঠোদ্ধার করতে হিমসিম খেতে হয়েছে বিশেষজ্ঞদের। অনেক বছর সময়ও লেগেছে কিছু লেখার মানে বুঝতে।

কিন্তু এ বইটির লেখা ৫০০ বছরেও কেউ পড়ে উঠতে পারেননি। শুধুই কি লেখা! ওই বইতে এমন সব ছবি রয়েছে যার মাথামুণ্ডু এখনও কেউ বুঝে উঠতে পারেননি।

এমন কিছু প্রাণি, ফুল, ফল, গাছের ছবি রয়েছে যেগুলি কেউ দেখেননি। এগুলি কি তা নিয়ে প্রশ্ন রয়েছে। এগুলিকে পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি। তাহলে সেগুলো কি? তা পরিস্কার নয়। আর সেখানেই রহস্য ঘনীভূত হয়।

হাতেলেখা বইটি ভয়নেচ ম্যানুস্ক্রিপ্ট নামে পরিচিত। বইটি কার লেখা তা নিয়ে অনেক মত আছে। সবটাই অনুমান। তবে ১৯১২ সালে এই বইটি পোল্যান্ডের এক বই বিক্রেতা উইলফ্রিড ভয়নেচ কেনেন। তারপর থেকেই এই বইটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়।

অনেক বিশেষজ্ঞ বইটি পাঠোদ্ধারের চেষ্টা করেন। ওই বই বিক্রেতার নামানুসারেই এই বইটির নাম হয় ভয়নেচ ম্যানুস্ক্রিপ্ট। যা আজও পৃথিবীর এক অন্যতম রহস্য হয়ে থেকে গেছে। কারণ কেন বইটি লেখা হয়েছিল, কোন ভাষায় লেখা, কেন এমন সব আজব ছবি রয়েছে, তার কোনও উত্তর আজও পাওয়া যায়নি।

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026