World

ফের রাশিয়ার মসনদে ভ্লাদিমির পুতিন

যা হওয়ার ছিল সেটাই হল। রাশিয়ার মসনদে আগামী ৬ বছরের জন্য নিজের জায়গা পাকাপোক্ত রয়েই গেল ভ্লাদিমির পুতিনের। রবিবারের নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়ে এই নিয়ে টানা ৪ বার রাশিয়ার প্রেসিডেন্ট পদ নিজের দখলে রাখলেন পুতিন। তাঁর এই সাফল্য অনায়াসে মনে পড়িয়ে দেয় জোসেফ স্তালিনের কথা। দীর্ঘ ২৯ বছর ধরে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা ভোগ করেছিলেন স্তালিন। সেদিক দিয়ে দেখলে স্তালিনের থেকে মাত্র ৫ বছর পিছিয়ে ভ্লাদিমির পুতিন। ২০১২ সালের নির্বাচনের তুলনায় এবারে তাঁর ভোটের সংখ্যাও বেড়েছে। ৬ বছর আগের নির্বাচনে পুতিন পেয়েছিলেন ৬৪ শতাংশ ভোট। ২০১৮-য় যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ শতাংশ। যা এককথায় বিশাল অঙ্কের ব্যবধান।

রাশিয়ায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১০৭ মিলিয়ন। যাদের সিংহভাগ প্রেসিডেন্ট হিসেবে আস্থা রাখলেন ৬৫ বছরের দুঁদে রাজনীতিবিদের ওপর। এবারের প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন ৮ জন। তাই জয়ের পথ খুব একটা মসৃণ ছিল না। পুতিনের কপালে ভাঁজ ফেলে দেওয়ার মত কঠিন প্রতিদ্বন্দ্বীও ছিলেন নির্বাচনী লড়াইয়ের ময়দানে। কিন্তু আইনি জটিলতার কারণে অ্যালেক্সি নাভালনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ফলে আগেই পুতিনের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল।

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026