ফাইল : ভ্লাদিমির পুতিন, ছবি - আইএএনএস
আইস হকির স্টিক হাতে তাঁকে আগেও দেখেছেন অনেকে। এবার বছর শেষের ছুটিতে তিনি ফের একবার হাতে তুলে নিলেন আইস হকি স্টিক। পায়ে পরলেন স্কিজ। রাশিয়ার রেড স্কোয়ারে বাৎসরিক আইস হকি এই সময়ে হয়ে থাকে। মূলত সেবামূলক কাজের কথা মাথায় রেখেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। হয় বন্ধুত্বপূর্ণ ম্যাচ। এর থেকে ওঠা অর্থ ব্যবহার হয় চ্যারিটিতে।
এবার সেই আইস হকিতে দেখা গেল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তাঁর সঙ্গে দলে রইলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, প্রাক্তন আইস হকি তারকারা। তবে পুতিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি এবার শীতের ছুটিতে কী করবেন তা ঠিক করেননি। ইচ্ছে আছে হকি খেলার। স্কি করার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…