উড়ালপুল বিপর্যয়ে স্বতঃপ্রণোদিত হয়ে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে খুনের মামলা রুজু করল কলকাতা পুলিশ। শুধু খুনের মামলা নয়, তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলাও রুজু করা হয়েছে। যদিও সংস্থার হায়দরাবাদ অফিসের দাবি তারা এ বিষয়ে কিছু জানে না। কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগও করা হয়নি। এদিকে এদিন কলকাতায় নির্মাণকারী সংস্থা আইভিআরসিএল-এর সব দফতরে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। সূত্রের খবর, সংস্থার কলকাতা অফিসের ৫ আধিকারিককে গ্রেফতারও করা হয়েছে। এদিকে আদালতের নজরদারিতে উড়ালপুল কাণ্ডের তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে এদিন একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…