উদ্ধারকাজ প্রায় শেষ, মৃত ২৪

সেনাকে ঠিকমত কাজ করতে দেওয়া হলে মৃতের সংখ্যা কমানো যেতে পারত। এমনই দাবি করছেন পোস্তার স্থানীয় মানুষের একাংশ। কলকাতা পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলছেন তাঁরা। তাঁদের দাবি, সেনা দেরিতে এলেও তাঁরা আসার পর বিবেকানন্দ উড়ালপুলের উদ্ধারকাজ গতি পায়। কিন্তু সন্ধের পর তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছিল না। এজন্য কলকাতা পুলিশের এক আধিকারিকের দিকেই আঙুল তুলেছেন তাঁরা। যদিও ঘণ্টা তিনেক পর সমস্যা মিটলে সেনা ফের কাজ শুরু করে। কিন্তু যে সময়টা মাঝে সেনা কাজ করতে পারল না তাকে অমূল্য সময় হিসাবেই দেখছেন স্থানীয় মানুষজন। তাঁদের দাবি, ওই সময়ে সেনা পুরোদমে কাজ করলে হয়তো আরও কয়েকটা প্রাণ বাঁচলেও বাঁচতে পারত। এদিকে শুক্রবার দুপুরের দিকে সেনার তরফে দাবি করা হয় ধংসস্তূপের তলায় আর কেউ চাপা পড়ে নেই। সাফইও অনেকটাই এগিয়েছে। উড়ালপুলের ঝুলতে থাকা বিপজ্জনক অংশ ভেঙে ফেলারও উদ্যোগ নেন তাঁরা। এজন্য আশপাশের বাড়ি ফাঁকা করা শুরু হয়। ঘটনাস্থল থেকে এদিন তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। শুক্রবার দুপুর পর্যন্ত উড়ালপুল দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ায় ২৪ জন। আহত ৯০ জন। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026