ছাত্রীদের হাতে হেনস্থার শিকার উপাচার্য

রেজাল্ট খারাপ। তাই ৯৫ জন ছাত্রীকে তৃতীয় বর্ষের ফর্ম ফিলাপ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এই নিয়েই এদিন ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল বড়িশার বিবেকানন্দ উইমেনস কলেজে। এদিন সকাল থেকেই ফর্ম ফিলাপ না করতে পারা ছাত্রীরা কলেজের মধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করে। ফর্ম ফিলাপের দাবিতে অবস্থান শুরু করে তারা। অভিযোগ সেই সময় কলেজ কর্তৃপক্ষের নির্দেশে কলেজের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে আরও উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভরত ছাত্রীরা। কলেজে তখন উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মারজিত। তিনি নিজে ছাত্রীদের ঠান্ডা করতে এগিয়ে আসেন। কথা বলে ছাত্রীদের ক্ষোভ শোনার চেষ্টাও করেন উপাচার্য। কিন্তু সেই সময় এক ছাত্রী তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এভাবে উপাচার্যকে হেনস্থার শিকার হতে দেখে এগিয়ে আসেন কলেজের শিক্ষিকারা। ছাত্রীদের আটকানোর চেষ্টা করেন তাঁরা। কলেজের তরফে দাবি করা হয়েছে বিক্ষোভরত ছাত্রীদের মধ্যে তাঁদের কলেজের কিছু ছাত্রী থাকলেও অনেক বহিরাগত ছাত্রী ছিল। উপাচার্যের সঙ্গে ছাত্রীদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক মহলের একাংশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026