Let’s Go

পাথরের স্তম্ভ থেকে বেরিয়ে আসছে মন ভোলানো সুর, এদেশেই এমনটা সম্ভব

সুরের তালে বেজে ওঠে বাদ্যযন্ত্র। এ তো সকলেই দেখেছেন। কিন্তু কখনও কোনও স্থাপত্যের স্তম্ভগুলিকে সুরে বাজতে শুনেছেন। এমন সুর তোলা স্তম্ভ কিন্তু এদেশেই রয়েছে।

সুর মানুষের মন ভাল করে দেয়। বাদ্যযন্ত্র সঠিক হাতে যে সুর তুলতে পারে তা যে কোনও মানুষকে বিভোর করে দিতে পারে। সুরপ্রেমীরা তাই এমন কত গান, কত সুর শুনে থাকেন। মানুষের সুরেলা কণ্ঠ হোক বা বাদ্যযন্ত্র, সুরের ঝংকার তো উঠতেই পারে।

কিন্তু পাথরের স্তম্ভও যে সুর তুলতে পারে, সুরের আবহ তৈরি করতে পারে, একে একে বেজে উঠতে পারে আশপাশের স্তম্ভগুলি, তা হয়তো চোখে না দেখে আর কানে না শুনে বিশ্বাস করা কঠিন।

কিন্তু ঠিক এটাই হয় এই ভারতে। কর্ণাটকের হাম্পিতে রয়েছে বিট্টল মন্দির। সেই মন্দিরে ৫৬টি গ্রানাইট পাথরের স্তম্ভ রয়েছে। যেমন অন্য প্রাচীন মন্দিরগুলির স্থাপত্যে পাথরের স্তম্ভ ব্যবহার হয় তেমনই। তবে কেবল এই মন্দিরের পাথরের স্তম্ভগুলি সুরেলা।

সেগুলি থেকে সুর বেরিয়ে আসে। কান জুড়িয়ে দেয়। পঞ্চদশ শতাব্দীর এই মন্দির সে সময়ের ইঞ্জিনিয়ারিংয়ের এক অন্যতম আশ্চর্য। এমন সুর তোলা স্তম্ভ কীভাবে সৃষ্টি হল সেটা রীতিমত অবাক করে আজও।

বলা হয়, এই স্তম্ভগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে সেগুলি অনেকটা বাদ্যের তারের মত হয়। বাদ্যের টানটান তারে আঙুলের ছোঁয়া পড়লে যেমন সুর বেজে ওঠে ঠিক তেমন।

সেই সঙ্গে এগুলির ওজন ও পরিমাপের দিকেও বিশেষ নজর দেওয়া হয়। এমন গ্রানাইট পাথর ব্যবহার করা হয় যাতে এই সুর ওঠে। স্তম্ভগুলি আবার কিছুটা ফাঁপাও।

সেই ফাঁপা স্তম্ভের ভিতর থেকে কীভাবে সুর বেরিয়ে আসে তা জানতে নাকি ইংরেজরা এর ২টি স্তম্ভ মাঝখান থেকে কেটে পরীক্ষাও করেছিল। কিন্তু কিছুই বুঝতে পারেনি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026