বিশ্ব দাবায় তিনি যে এখনও ঘুমিয়ে থাকা সিংহ তা ফের প্রমাণ করে দিলেন ভারতের বিস্ময় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভিসি বরাবরই দ্রুতগতির দাবায় ভয়ংকর। অনেকটা ক্রিকেটের টি-২০ ম্যাচের মত ব়্যাপিড দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেটাই ফের একবার প্রমাণ করে দিলেন তিনি। এখনও যে তাঁর চোখ ও মাথা সেই এক গতিতে কাজ করতে পারে তা বৃহস্পতিবার রিয়াধে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে বুঝিয়ে দিলেন আনন্দ।
নবম রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে হারানোর পর দ্বিতীয় স্থানে উঠে আসেন আনন্দ। শেষে রাশিয়ার ফেডোসিভের সঙ্গে তাঁর পয়েন্ট সমান হয়ে যায়। ফলে সম পয়েন্টে থাকা আনন্দ ও ফেডোসিভের মধ্যে কে বিশ্বচ্যাম্পিয়ন হবেন তা ঠিক করতে তাঁদের মধ্যে ৩ ম্যাচের টাইব্রেকার শুরু হয়। আর সেখানেই ওস্তাদের মার দেখিয়ে দিলেন আনন্দ।
টাইব্রেকারে পরপর ২টি ম্যাচেই তিনি হারিয়ে দেন ফেডোসিভকে। জিতে নেন বিশ্বসেরার শিরোপা। ব়্যাপিডে আনন্দের ফের বিশ্বজয় প্রমাণ করে দিল তাঁর দাবাকে এখনও অনেককিছু দেওয়ার আছে।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…