Sports

অনলাইনে সাধারণ মানুষের সঙ্গে দাবা খেলবেন বিশ্বনাথন আনন্দ

যাঁরা দাবা খেলেন বা খেলতে ভালবাসেন, তাঁদের জন্য একটি সুবর্ণ সুযোগ সামনে এল

যাঁরা দাবা খেলেন বা খেলতে ভালবাসেন, তাঁদের জন্য একটি সুবর্ণ সুযোগ সামনে এল। তাঁরা এবার খেলার সুযোগ পাবেন বিশ্বনাথন আনন্দের সঙ্গে।

সারা বিশ্বে দাবা দুনিয়ায় আনন্দের ফ্যানের অভাব নেই। আর তাঁর সঙ্গে একবারও খেলার সুযোগ তো কল্পনা মাত্র। কিন্তু এবার সেই সুযোগ হাতের মুঠোয়। আগামী শনিবার সংযুক্ত আরব আমিরশাহির সময় অনুযায়ী বিকেল ৫টায় খেলার সুযোগ মিলবে। অবশ্য এর পিছনে একটি মহৎ উদ্দেশ্যও রয়েছে।

গত সপ্তাহে দেশের ৪৮ জন সেরা ক্রীড়া প্রতিভার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দলে বিশ্বনাথন আনন্দও ছিলেন। তারপরই প্রধানমন্ত্রীর কেয়ারস ফান্ডের জন্য অর্থ সংগ্রহে এই অনলাইনে সাধারণের সঙ্গে খেলার কথা সামনে আসে।

বিশ্বনাথন আনন্দের পাশাপাশি দেশের আরও ৫ সেরা দাবাড়ু এই অনলাইন খেলায় অংশ নেবেন। তাঁদের সঙ্গেও খেলতে পারা যাবে। তবে এই খেলার জন্য অর্থ প্রদান করতে হবে। সেই অর্থ যাবে কেয়ারস ফান্ডে।

বিশ্বনাথন আনন্দের সঙ্গে খেলতে গেলে চেস ডট কম-এ রেজিস্টার করতে হবে। আনন্দের সঙ্গে খেলার জন্য দিতে হবে কমপক্ষে ১৫০ মার্কিন ডলার। আর বাকি যে ৫ ভারত সেরা দাবাড়ু খেলবেন, যাঁদের মধ্যে রয়েছেন, পি হরিকৃষ্ণ, কোনিরু হাম্পি, বি অধিবান, বিদিত গুজরাটি, দ্রোণাভল্লি হরিকা। এঁদের সঙ্গে খেলতে গেলে গুনতে হবে কমপক্ষে ২৫ ডলার।

এই পুরো টাকাই কিন্তু যাবে কেয়ারস ফান্ডে। আর সাধারণ মানুষের পূরণ হবে স্বপ্ন। বিশ্বনাথন আনন্দের সঙ্গে জীবনে অন্তত একটি বার খেলার স্বপ্ন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026