State

সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম বদলের দাবি বিশ্বভারতীতে

পাশ না করলে সেই বছরই আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, এমনই দাবিতে এবার সরব হলেন বিশ্বভারতীর পড়ুয়ারা। উপাচার্যের দফতরের গেটে তালা ঝুলিয়ে রবিবার আন্দোলন করেন তাঁরা। যদিও কর্তৃপক্ষের দাবি এরকম নিয়ম অর্ডিন্যান্স-এ নেই। তাই পরীক্ষায় বদলের চিন্তাভাবনা করা সম্ভব না।

বিশ্বভারতীতে সেমিস্টার ব্যবস্থা চালু হওয়ার সময় থেকে নিয়ম হয় কোনও পড়ুয়া কোনও বিষয়ে অনুত্তীর্ণ হয়ে থাকলে তিনি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন। কিন্তু প্রথম সেমিস্টারের সাপ্লিমেন্টারি তৃতীয় সেমিস্টারে আর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা চতুর্থ সেমিস্টারে দিতে হবে। এটা অর্ডিন্যান্স।

রবিবার ছাত্রছাত্রীরা দাবি জানান যে সেমিস্টারে অনুত্তীর্ণ সেই সেমিস্টারেই তার সাপ্লিমেন্টারি নিতে হবে। কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানান, তিনি অর্ডিন্যান্স-এর বাইরে যেতে পারেন না। ভারপ্রাপ্ত হওয়ার কারণে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন তাঁর পক্ষে করা সম্ভব নয়।

Shaoni Dutta

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026