স্পেশাল অলিম্পিকের জন্য ভারতের ভলিবলের দল নির্বাচনের প্রস্তুতি শিবির শুরু হল বিশ্বভারতীতে। মানসিক ভাবে অতিসক্ষম খেলোয়াড়দের গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসতে চলেছে আগামী বছরের মার্চ মাসে। তার আগে চলছে খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া। ভারতের ভলিবল দলের প্রাথমিক নির্বাচন হয়ে যাওয়ার পরের ধাপের নির্বাচন ও প্রশিক্ষণ শিবির শুরু হল বিশ্বভারতীর বিনয়ভবনে।
প্রথমবার কোনও অলিম্পিকের নির্বাচনী ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন হল এই বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দিতে। ভবনের প্রধান সমীরণ মণ্ডলের কথায়, বিশ্বভারতীর পরিকাঠামো দেখে পছন্দ হওয়ার কারণেই স্পেশাল অলিম্পিক ভারত সংস্থা স্বতঃপ্রণোদিত হয়ে এই আয়োজন করে।
শুক্রবার থেকে ৬ দিনের এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। ভারতের ৯টি রাজ্য থেকে নির্বাচিত ১৬ জন পুরুষ ভলিবলার ও ১৪ জন মহিলা ভলিবলার যোগ দিয়েছেন এই শিবিরে। সেই সাথে রয়েছেন তাঁদের প্রশিক্ষকরাও।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…