State

শান্তিনিকেতনে পালিত হল হলকর্ষণ উৎসব, টানা হল হাল

রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে হাল টেনে শুরু করেছিলেন হলকর্ষণ উৎসব। আজও শান্তিনিকেতনে বসন্ত উৎসব বা পৌষ মেলার মতই অন্যতম আকর্ষণ এই বর্ষার উৎসব।

২টি বলদ টেনে নিয়ে চলেছে হাল। উর্বর হচ্ছে বর্ষার মাটি। তৈরি হচ্ছে ফসল ফলানোর উপযুক্ত জমি। বর্ষায় কৃষকদের এই হাল টানার হাত ধরেই ১৯২৮ সালে বিশ্বভারতীতে হলকর্ষণ উৎসবের সূচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

নিজেই হাল টেনে এই উৎসবের সূত্রপাত করেন কবিগুরু। তারপর প্রতি বছর বর্ষায় যে কোনও একটি দিনে পালিত হত হলকর্ষণ উৎসব।

রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর অবশ্য একটি দিনে নিয়ে আসা হয় সেটিকে। ২২ শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। তার ঠিক পরদিন ২৩ শ্রাবণ প্রতি বছর পালিত হতে শুরু করে এই হলকর্ষণ উৎসব। যা আজও একইভাবে চলে আসছে। এদিন শ্রীনিকেতনে সূচনা হল এই উৎসবের।

বিশ্বভারতীর বসন্তোৎসব বা পৌষ মেলার মত অতটা জনপ্রিয় না হলেও হলকর্ষণ উৎসব দেখতেও প্রতিবছর শান্তিনিকেতনে ভিড় জমাতেন মানুষজন। গত ২ বছরে করোনা পরিস্থিতিতে তা অমিল। উৎসাহী মানুষের দেখা নেই। তবে উৎসব হয়েছে তার নিয়ম মেনেই।

এদিন উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। মাঠে লাঙল চষে যেমনভাবে প্রতিবার হলকর্ষণ উৎসবের সূচনা হয় এবারও তার অন্যথা হয়নি।

এই অনুষ্ঠানে অবশ্য এদিন খুব কম সংখ্যক মানুষই উপস্থিত ছিলেন। তবে নিয়ম রক্ষা হয়েছে। হলকর্ষণ উৎসবে ছেদ পড়েনি। সঙ্গে ছিল রবীন্দ্রনাথের গান। এবার লাঙল চষেন হালসিডাঙা গ্রামের এক কৃষক।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026