রবিবারের পর ফের সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম পরিবর্তনের দাবিতে আন্দোলনে বিশ্বভারতীর পড়ুয়ারা। সোমবার দুপুর থেকে তাঁরা বন্ধ করে দেন উপাচার্যের দফতরের গেট। কোনও কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি ভিতরে।
গত রবিবার পড়ুয়ারা দাবি জানান অল্টারনেট সেমিস্টারে আগের ব্যাক পাওয়া বিষয়ের পরীক্ষা নেওয়ার নিয়ম বদলাতে হবে। কোনও ছাত্র যে বছর অনুত্তীর্ণ থাকবেন সেই বছরই তাঁর পরীক্ষা নিতে হবে। ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানান, বিশ্বভারতীর অর্ডিন্যান্সে পরিবর্তন আনা সম্ভব নয় তাঁর পক্ষে।
উপাচার্যের এই প্রতিক্রিয়ার পর সোমবার দুপুরে পড়ুয়ারা তালা দিয়ে দেন উপাচার্যের দফতরের গেটে। কর্মীরা দফতরে ঢুকতে চাইলে বচসা হয় তাঁদের সাথে। ভিতরে আটকে পড়া কর্মীরা পিছনের গেট দিয়ে বেরিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…