National

অযোধ্যায় এল সঙ্গমের জল ও মাটি, এল অন্য তীর্থস্থানেরও জল, মাটি

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর আগে সেখানে একে একে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের তীর্থক্ষেত্রের পবিত্র মাটি ও জল।

নয়াদিল্লি : অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরুর আগে ভূমি পুজো হবে আগামী ৫ অগাস্ট। তার আগে অযোধ্যায় সাজসাজ রব। ঢেলে সাজছে অযোধ্যা। নিরাপত্তাও কঠোর করা হয়েছে। এদিকে ভূমি পুজোর জন্য দেশের বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে মাটি ও জল নিয়ে হাজির হচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার অযোধ্যায় এল এলাহাবাদের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমের পবিত্র মাটি ও জল।

গত বুধবারই সঙ্গমে বৈদিক আচার মেনে পূজাঅর্চনার মধ্যে দিয়ে ওই মাটি ও জল সংগ্রহ করা হয়। তারপর বৈদিক নিয়ম পালনের মধ্যে দিয়ে তা তুলে দেওয়া হয় বিশ্ব হিন্দু পরিষদের ৩ সদস্যর হাতে। তাঁরা সেটি নিয়ে বৃহস্পতিবার অযোধ্যায় আসেন। অন্যদিকে গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের মাটিও আনা হয়েছে ভূমি পুজোর জন্য।

দেশের বিভিন্ন প্রান্তের তীর্থস্থান থেকেই রাম মন্দিরের ভূমি পুজোর জন্য মাটি নিয়ে আসা হচ্ছে। যা একে একে নিয়ে আসা হবে অযোধ্যায়। কাশী বিশ্বনাথ থেকেও আসছে পবিত্র মাটি। পবিত্র মাটি ও জল আসছে কবীর মঠ, মহর্ষি ভরদ্বাজ আশ্রম সহ নানা জায়গা থেকে। সবই ৫ অগাস্টের আগে অযোধ্যায় পৌঁছে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026