National

অযোধ্যার রাম মন্দির কেমন দেখতে হবে, সামনে আনল বিশ্ব হিন্দু পরিষদ

অযোধ্যার বিতর্কিত জমি রামলালার বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যা থেকে পরিস্কার হয়ে যায় যে সেখানে বহু প্রতীক্ষিত রাম মন্দিরই নির্মাণ হবে। এই নির্মাণের দায়িত্বভার দেওয়া হয় কেন্দ্রের ওপর। শীর্ষ আদালতই সেই নির্দেশ দেয়। কিন্তু কেন্দ্র কিছু জানানোর আগেই বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির কেমন দেখতে হবে তার একটি মডেল সকলের সমানে তুলে ধরল। প্রয়াগরাজে এখন চলছে মাঘ মেলা। সেখানে পুণ্যার্থীদের ভিড়ও জমছে। সেই মেলা প্রাঙ্গণেই এই মডেল সামনে আনে ভিএইচপি।

১৯৮৯ সালে প্রথমবারের জন্য রাম মন্দির তৈরির জন্য রাম মন্দিরের একটি মডেল সামনে এনেছিল এই বিশ্ব হিন্দু পরিষদই। সংগঠনের তরফে জানানো হয়েছে এবারও যে মডেল প্রয়াগরাজে সামনে আনা হল তা সেই ৩০ বছর আগেরই মডেলটি। হুবহু সেই মডেলেই তৈরি হবে রাম মন্দির বলে জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে। ১৯৮৯ সালের মডেলটি সামনে আনা হয়েছিল তদানীন্তন প্রয়াগের কুম্ভমেলা প্রাঙ্গণে। আর এবার আনা হল অধুনা প্রয়াগরাজের মাঘ মেলায়।

বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি চম্পত রাই বলেন, ১৯৮৯ সালে যে শিলাখণ্ডগুলি এই রাম মন্দির তৈরির জন্য নিয়ে আসা হয়েছিল তা অযোধ্যায় তখন থেকেই রয়ে গেছে। সেই শিলাখণ্ড যে রাম মন্দিরের মডেলকে সামনে এনে তৈরি তাই এবার ব্যবহার হবে। শিলাখণ্ডগুলি যাতে ব্যবহার করা যায় সেজন্যই নতুন কোনও মডেল নয়, পুরনো মডেলই ধরে রাখা হচ্ছে। তিনি আরও বলেন, গরু ও গঙ্গা ভিএইচপি-র পরিচয়। তাই এই ২টি বিষয়ের ওপর আলোচনাও বাড়ান হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026