National

রাম মন্দিরে দলিত পুরোহিত চাইছে বিশ্ব হিন্দু পরিষদ

সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় রাম মন্দির তৈরির তোরজোড় শুরু হয়েছে। মন্দির তৈরির কাজ শুরু না হলেও তার পরিকল্পনা ইতিমধ্যেই জোরকদমে এগোচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে ভোটের প্রচারে গিয়ে ঘোষণা করেছেন ৪ মাসের মধ্যেই শুরু হবে আকাশচুম্বী রাম মন্দির তৈরির কাজ। এবার সেই রাম মন্দির নিয়ে তাদের কিছু প্রস্তাব সামনে আনল বিশ্ব হিন্দু পরিষদ। যা অনেককে চমকে দেওয়ার মত।

বিশ্ব হিন্দু পরিষদের তরফে ২টি বিষয়ে জোর দেওয়া হয়েছে। এক, তারা চাইছে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হবে সেখানে পুজোর জন্য একজন দলিত শ্রেণির পুরোহিতকে নিয়োগ করা হোক। তাতে সমাজের কাছে একটা সামাজিক সৌহার্দ্যের বার্তা পৌঁছবে। দুই, তারা চাইছে রাম মন্দির তৈরির জন্য অর্থ কেন্দ্রের ব্যবস্থাপনা থেকে না এসে আসুক সমাজ থেকে। সমাজের কাছ থেকেই টাকা তুলে রাম মন্দির গঠন করা হোক। সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল এই প্রস্তাবগুলি সামনে আনেন।

ফাইল : অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য জড়ো করা নির্মাণ সামগ্রি, ছবি – আইএএনএস

বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যর রাম মন্দিরের সঙ্গে দলিত‌দের যুক্ত করার চেষ্টা এখন শুরু করেনি। সেই ১৯৮৯ সালে যখন রাম মন্দিরের শিলান্যাস হয় তখন প্রথম শিলাটি তারা দলিত শ্রেণির কমলেশ্বর চৌপলকে দিয়ে স্থাপন করে। তখন থেকেই তারা দলিতদের রাম মন্দিরের সঙ্গে যুক্ত করতে বদ্ধপরিকর। যা প্রমাণ করবে, বার্তা দেবে যে হিন্দু সমাজের সব স্তর থেকেই রাম মন্দির নিয়ে আগ্রহ রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026