World

প্রতিরক্ষা সদর দফতরের চত্বরে নজর এড়িয়ে ঢুকে পড়ল মুরগি, তৎক্ষণাৎ গ্রেফতার

কীভাবে এমনটা সম্ভব হল? সেটাই খুঁজে দেখা শুরু হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে কীভাবে প্রবেশ করল মুরগিটা? এটাই এখন সবচেয়ে বড় আলোচ্য।

এখানে কারও নজর এড়িয়ে মাছি গলে না। পাতা নড়ে না। সেখানে কিনা একটা আস্ত মুরগি সকলের নজর এড়িয়ে ঢুকে পড়ল! তারপর ভিতরে ঢুকে নিজের মত ঘুরছিল! এত বড় সুরক্ষা গাফিলতি কীভাবে সম্ভব?

এ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রতিরক্ষা দফতরের তাবড় আধিকারিক। যেখানে চত্বর জুড়ে ইঞ্চি ইঞ্চি নজরে থাকে। যেখানে থিক থিক করছে সুরক্ষাকর্মী। সেখানে তাঁদের সকলের নজর এড়িয়ে ঢুকে পড়ল মুরগিটা? আর কেউ কিছু টের পেলেন না!

এটাই এখন আলোচ্য হয়ে উঠেছে। যদিও নজরে পড়া মাত্র আর সময় নষ্ট না করে তাকে পাকড়াও করা হয়। তারপর তাকে গ্রেফতার করা হয়।

গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের অতন্দ্র প্রহরায় থাকা চত্বরে আচমকাই একটি মুরগিকে নিজের মনে ঘুরে বেড়াতে দেখা যায়।

দেখা মাত্র হৈচৈ শুরু হয়ে যায়। তাকে দ্রুত পাকড়াও করা হয়। কিন্তু এমন ঘটনা ঘটার মধ্যে সুরক্ষায় গাফিলতি দেখছেন আধিকারিকরা।

পেন্টাগনের আধিকারিকরা মুরগিটির নাম রেখেছেন হেনি পেনি। তাকে আপাতত স্থানীয় একটি প্রাণিদের দেখভাল করার সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রশ্ন উঠছে পেন্টাগনের মত নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে মুরগিটির সঙ্গে কোনও বিপজ্জনক বস্তুও পাঠানো যেত। সেখানে সুরক্ষা কতটুকু বজায় থাকত? এখন তারই কাটাছেঁড়া চলছে। বিষয়টিকে হাল্কা ভাবে নিচ্ছেন না পেন্টাগনের আধিকারিকরা।

News Desk

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কন্যা রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

তুলা রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026