আইসিসির নয়া তালিকায় টি-২০ ফরম্যাটের ব্যাটসম্যান হিসাবে এক নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। মঙ্গলবার দুবাইয়ে এই তালিকা প্রকাশ করে আইসিসি। টি-২০ ফরম্যাটে এক নম্বর দলও ভারত। টি-২০ বিশ্বকাপের মাঝে ভারতীয় দল ও বিরাট কোহলির জন্য এই প্রাপ্তি বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। এদিকে বুধবার নয়াদিল্লিতে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে এই ম্যাচ ঘিরে কোনও উন্মাদনা নেই রাজধানীতে। বুধবার যুবরাজকে নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফলে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যুবিকে দেখা যাবে কিনা তা বুধবারই পরিস্কার হয়ে যাবে। অন্যদিকে বৃহস্পতিবারের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে মুম্বইতে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। টিকিট নিয়েও চলছে হাহাকার।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…