খেলা শেষ। কিন্তু তার রেশ এখনও কাগজের পাতায় উত্তাপ ছড়াচ্ছে। বুধবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ক্লাসলেস ও চাইল্ডিস অর্থাৎ নিচ ও শিশুসুলভ বলে তোপ দেগেছে। কোহলিকে ইগোম্যানিয়াক বলতেও ছাড়েনি সিডনি ডেইলি টেলিগ্রাফ। গত মঙ্গলবার অজিদের বিরুদ্ধে সিরিজ জেতার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন অজি খেলোয়াড়দের সঙ্গে মাঠের বাইরের বন্ধুত্ব বজায় রাখার ইচ্ছে আগে থাকলেও, এখন আর তাঁর নেই। অজি ক্রিকেটারদের সঙ্গে তিনি আর কোনওভাবেই বন্ধুত্ব রাখার পক্ষপাতী নন। এর পিছনে প্রধানত সিরিজ চলাকালীন অজি অধিনায়ক স্মিথের অভব্য আচরণ কাজ করেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। যদিও মঙ্গলবার খেলা শেষে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন স্মিথ। তবু বিরাট অজিদের ব্যবহারে এতটাই অসন্তুষ্ট যে তাদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখাতেও নারাজ তিনি। বিরাটের এই কথাই গায়ে মেখেছে অজি সংবাদমাধ্যম। আর তাতেই চটে এমন কথা বলছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।
এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…
সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…
বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…