Sports

অজিত আগরকরের ওপর নির্ভর করছে বিরাট কোহলির ভাগ্য

একসময় ভারতীয় পেস আক্রমণের অন্যতম মুখ অজিত আগরকরের না বা হ্যাঁয়ের ওপর এখন নির্ভর করছে বিরাট কোহলির বিশ্বকাপ ভবিষ্যৎ।

বিরাট কোহলির ভাগ্য এখন অজিত আগরকরের হাতে। আসন্ন টি২০ বিশ্বকাপে কোহলি ভারতীয় দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছেই। এখন যা পরিস্থিতি তাতে পুরোটাই নির্ভর করছে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের ওপর। দল গঠন নিয়ে কোনও সিদ্ধান্ত জানা থেকে সরে এসেছে বিসিসিআই।

পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছে নির্বাচক কমিটি-র হাতে। সেই নির্বাচক কমিটির মাথায় রয়েছেন একসময় ভারতীয় দলের পেস আক্রমণের অন্যতম মুখ অজিত আগরকর। তিনিই স্থির করবেন ওয়েস্ট ইন্ডিজ আমেরিকায় হতে চলা টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে কোহলি থাকবেন কিনা।

যা শোনা যাচ্ছে তাতে বিরাট কোহলির বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি যদি আইপিএল এ অসাধারণ খেলা খেলে দেন তাহলে আবার স্কোয়াডে যুক্তও হতে পারেন।

এদিকে বিসিসিআই সচিব জয় শাহ টি২০ বিশ্বকাপে রোহিত শর্মা অধিনায়ক হচ্ছেন একথা জানালেও বিরাট কোহলি দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে নিশ্চুপ থেকেছেন।

ফলে বিরাট কোহলির বাদ যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। প্রশ্ন উঠছে ওয়েস্ট ইন্ডিজের পিচে বিরাট সঠিক নির্বাচন হবেন কিনা তা নিয়েও।

এখন যা পরিস্থিতি তাতে বিরাট কোহলিকে তাকিয়ে থাকতে হচ্ছে অজিত আগরকরের সিদ্ধান্তের দিকে। নির্বাচকরা এই সিদ্ধান্ত এখন ঝুলিয়েই রাখবেন, নাকি দ্রুত পরিস্কার করে দেবেন যে বিরাট বিশ্বকাপ দলে থাকছেন কিনা তা সময় বলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026