Sports

বিরাট কোহলির মুখে একাধিক কাটা দাগ, লাগানো ব্যান্ডেড

এ কি ছবি শেয়ার করলেন বিরাট কোহলি। মুখের নানা জায়গা রক্তাক্ত। চোখের তলায় কালশিটে। নাকে ব্যান্ডেড লাগানো। এ কি অবস্থা হয়েছে। কীভাবে হল এমনটা।

বিরাট কোহলির একটি ছবি ঘিরে তাঁর ভক্তকুলে রীতিমত হইচই পড়ে গেছে। সকলেই উদ্বিগ্ন। সকলেই জানতে চান এমন অবস্থা হল কীভাবে। বিরাট নিজেই তাঁর এই অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরায় এখন তা অনেকেই দেখে ফেলেছেন। আর যেই দেখছেন তিনিই চমকে যাচ্ছেন।

বিরাটের এমন অবস্থা হল কীভাবে? মুখে এত কাটা এল কোথা থেকে? নাকে ব্যান্ডেড লাগানো কেন? এসব এখন প্রশ্ন হিসাবে সামনে আসছে।

আরও যেটা সকলকে অবাক করেছে সেটা হল বিরাটের হাসি মুখ। কারও যদি এত চোট লাগে তাহলে তাঁর মুখে হাসি আসে কোথা থেকে? সেটাই বুঝে উঠতে পারছেন না কেউ।

তবে ভুল ভাঙে পরে। জানা যায় বিরাটের কিছু হয়নি। ওটা আসলে মেকআপ। একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের প্রয়োজনেই হয়তো ওই ধরনের কোনও মেকআপের দরকার ছিল বিরাটের।

আর সেই মেকআপ হতেই সকলের সঙ্গে মস্করায় মেতে উঠতে বিরাট সোশ্যাল মিডিয়ায় এমন এক ছবি পোস্ট করে সকলকে উদ্বেগের মধ্যে ফেলে দেন। তবে তাঁর ভক্তকুল এতে শান্তি পেয়েছেন। কারণ বিরাট যে সুস্থ আছেন। তাঁর কিছু হয়নি। এটা জেনেই খুশি হয়েছেন তাঁরা। স্বস্তি পেয়েছেন।

বিশ্বকাপে বিরাট কোহলি ব্যাট হাতে তাঁর দাপট দেখিয়ে নজর কেড়েছেন। তবে বিশ্বকাপ অধরাই থেকে গেছে। আপাতত তিনি বিশ্রামে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যে টি২০ সিরিজ চলছে তাতে বিরাট, রোহিত, রাহুল, বুমরাহ, সামিরা খেলছেন না।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026