Sports

কে কি বলল তাতে কিচ্ছু যায় আসেনা, কেন এমন কথা বললেন বিরাট কোহলি

কে তাঁকে কি বলল তাতে তাঁর কিছু যায় আসেনা। খোলা মাঠে দাঁড়িয়ে প্রকাশ্যে একথা বললেন বিরাট কোহলি। আসলে কাকে লক্ষ্য করে বললেন একথা?

বিরাট কোহলি নামটা যেমন তাঁর জায়গায় সফল তেমনই বিতর্কিত। একের পর এক বিতর্কে তিনি জড়াতেই থাকেন। চলতি আইপিএল-এ অবশ্য বিরাট দারুণ ফর্মে রয়েছেন।

মাঠে এক পুরনো আগ্রাসী বিরাট কোহলিকে দেখা যাচ্ছে। ব্যাটে দারুণ রান পাচ্ছেন। এই মরসুমে আইপিএল-এ ইতিমধ্যেই ৫০০ রান পার করেছেন বিরাট। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে শতরানও করেন।

বিরাটের রানে দলের জেতার পথ সুগম হয়। আবার প্লে অফে পৌঁছনোর আশাও উজ্জ্বল হয়। হায়দরাবাদের বিরুদ্ধে জেতার পর ম্যাচ শেষে যে পুরস্কার বিতরণী হয় সেখানে বিরাট বলেন, কে বাইরে কি বলল তাতে তাঁর কিছু এসে যায়না। সেটা তাঁদের মতামত। যখন কেউ সেই অবস্থায় পড়ে তখন সে জানে তাকে কীভাবে ম্যাচ জিততে হবে।

বিরাটের এই বক্রোক্তির লক্ষ্য যে তাঁর বিরুদ্ধে একটানা সমালোচনার পাল্টা বহিঃপ্রকাশ তা বুঝতে অসুবিধা হয়নি কারও। সংবাদমাধ্যম তাঁর ফর্ম না থাকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে। এবার ভাল খেলে তার জবাব দিলেন বিরাট।

বিরাট বলেন, তিনি মাঠে খুব বেশি দেখতে ভাল শট খেলতেও পছন্দ করেননা। তাতে উইকেট হারানোর ভয় থাকে। বরং বিরাট ক্রিকেটীয় শটেই জোর দিতে চেয়েছেন। এটাও জানিয়েছেন তাঁকে আগামী দিনে টেস্টও খেলতে হবে।

টি-২০ ক্রিকেটে এখন অনেক তরুণ ক্রিকেটার যে সব অচেনা শট খেলে থাকেন তা যে বিরাটের খুব একটা পছন্দের নয় তা তিনি এদিন বুঝিয়ে দিয়েছেন। তবে তাঁর সমালোচকদের এবার মাঠে দাঁড়িয়ে প্রকাশ্যেই জানিয়ে গেলেন তাঁকে কে কি বলল তাতে বিরাটের কিছু যায় আসে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026