Sports

পিউমা-র সঙ্গে বিরাটের ১১০ কোটির চুক্তি, শুভেচ্ছা বোল্টের

কোনও একটি ব্র্যান্ডের সঙ্গে এতবড় অঙ্কের চুক্তি কোনও ভারতীয় ক্রীড়াবিদের এর আগে হয়নি। সেই দিক থেকে এটাও বিরাটের একটা অনন্য রেকর্ড। বিশ্বখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পিউমা-র সঙ্গে সোমবার ১১০ কোটি টাকার চুক্তি হল ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির। চুক্তি ৮ বছরের। অর্থাৎ সামনের আট বছর বিরাট পিউমা-র ব্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করবেন। এরফলে বিশ্বের অন্যতম ক্রীড়াতারকাদের সঙ্গে এক তালিকায় নামও তুলে ফেললেন বিরাট। এর আগে এমন চুক্তির নজির গড়েছেন বিশ্বের দ্রুততম মানুষ জামাইকার উসেইন বোল্ট বা ফ্রান্সের ফুটবল তারকা থিঁয়েরি অঁরি।

এদিকে পিউমার সঙ্গে এমন ঐতিহাসিক চুক্তি সাক্ষরের পরপরই উসেইন বোল্ট ট্যুইট করে বিরাটকে শুভেচ্ছা জানান। ট্যুইটে বোল্ট লেখেন, দারুণ বাছাই বিরাট, পরের লেভেলে পৌঁছনোর সময় এসেছে। উত্তরে বিরাটও ট্যুইট করে জানান, আশাকরি আমিও একদিন তোমার মত ছুটতে পারব, ধন্যবাদ কিংবদন্তি। এর আগে ব্যবসার জগতে পিউমার প্রতিদ্বন্দ্বী সংস্থা অ্যাডিডাসের সঙ্গে চুক্তি ছিল বিরাটের। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত বছর। তারপরই এদিন পিউমার সঙ্গে নয়া চুক্তিতে আবদ্ধ হলেন বিরাট। এও বিরাটের এক বিরাট সাফল্য হিসাবেই দেখছে ক্রীড়ামহল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026