Sports

দেশে ১ নম্বরে বিরাট কোহলি, তবে ক্রিকেট মাঠে নয়

বিশ্ব ক্রিকেটে তিনি ইতিমধ্যেই কিংবদন্তি নাম। ১ নম্বর স্থান তিনি দখলে রাখতে জানেন। এবার কিন্তু তিনি ক্রিকেটে নয়, অন্য ক্ষেত্রেও ১ নম্বর।

বিরাট কোহলি হয়তো ২ নম্বর হতে জানেন না। সে জীবনের যে কোনও ক্ষেত্রই হোক। ১ নম্বরে থাকাটা অভ্যাস করে ফেলেছেন তিনি। সেই অভ্যাস ক্রিকেটের বাইরেও বজায় রইল।

দেশের মধ্যে আরও একটি বিষয়ে বিরাট ১ নম্বর স্থান দখল করে ফেললেন। ভারতের ক্রিকেটের অধিনায়ক এক্ষেত্রে শুধু ভারত বলেই নয়, এশিয়ার মধ্যেও ১ নম্বর হয়ে গেলেন। শুক্রবারই তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। যা তাঁর জনপ্রিয়তার স্বাক্ষরও বহন করছে।

বিরাট কোহলি হলেন দেশের প্রথম ব্যক্তি যিনি ইন্সটাগ্রামে ১৫০ মিলিয়ন ফলোয়ার পেলেন। এখনও পর্যন্ত কোনও ভারতীয় এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।

এই রেকর্ড বিরাট শুধু ভারতের মধ্যেই গড়লেন না, এশিয়ারও তিনি প্রথম ব্যক্তি যাঁর ইন্সটা ফলোয়ার সংখ্যা ১৫০ মিলিয়ন পার করল।

১৫০ মিলিয়ন বা ১৫ কোটি ফলোয়ার পাওয়া মুখের কথা নয় একথা মেনে নিচ্ছেন সকলেই। এখনও পর্যন্ত বিরাট ১ হাজার ২১০টির ওপর পোস্ট করেছেন ইন্সটায়।

ইন্সটায় ফলোয়ারের নিরিখে সবচেয়ে ওপরে রয়েছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর ফলোয়ার সংখ্যা ৩৩৭ মিলিয়ন। অন্যদিকে মেসির ২৬০ মিলিয়ন।

এদিকে শুধু ইন্সটাগ্রাম বলেই নয়, অন্য সোশ্যাল মিডিয়াতেও বিরাট কোহলির অনুরাগীর সংখ্যা কম নয়। ট্যুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৪৩.৪ মিলিয়ন, ফেসবুকে ফলোয়ার সংখ্যা ৪৭ মিলিয়ন।

ইন্সটায় প্রতিটি স্পনসরড পোস্টের জন্য বিরাট ৫ কোটি টাকা চার্জ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026