Sports

বাবা হলেন বিরাট কোহলি

প্রতীক্ষার অবসান। বাবা হলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। মা অনুষ্কার কোল আলো করে এল ফুটফুটে এক সন্তান।

মুম্বই : বিরাট কোহলি যে বাবা হতে চলেছেন সে খবর অনেক আগেই জানা ছিল সকলের। বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা নিজেরাই সে খবর প্রচারের আলোয় এনেছিলেন। বেবি বাম্প সহ ছবি প্রকাশ করেছিলেন বিরাট ও অনুষ্কা।

কালোর ওপর সাদা ডট-এর ঝলমলে পোশাকে হাসি মুখে অনুষ্কা ও তাঁর পিছনে ট্রাউজার ও টিশার্টে হাসি মুখে বিরাটের সেই ছবি হুহু করে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে।

সেই প্রথম জানা গিয়েছিল বিরাট বাবা হতে চলেছেন। বিরাট নিজেই জানিয়েছিলেন ২০২১ সালের জানুয়ারিতে তাঁরা ৩ জন হতে চলেছেন। ইন্সটাগ্রামে ছবি দেন সেলেব্রিটি দম্পতি।

তারপর আইপিএল, অস্ট্রেলিয়া সফর গেছে। বিরাট প্রথম টেস্টও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন। তারপরই ছিল অনুষ্কার সন্তান প্রসবের ডেট। তাই প্রথম টেস্টের পর দেশে ফিরে আসেন বিরাট।

বিরাট সে কথা আগেই জানিয়েছিলেন বিসিসিআই-কে। মুম্বই ফেরার পর বিরাট স্ত্রীর সঙ্গেই ছিলেন। তারপর আসে সেই বহু প্রতীক্ষিত দিন। গত সোমবার বিরাট ও অনুষ্কার সংসারে এল নতুন অতিথি। মেয়ের বাবা হলেন বিরাট, মা হলেন অনুষ্কা।

সোশ্যাল মিডিয়ায় বিরাট নিজেই কন্যা সন্তানের জন্মের কথা জানান। সোমবার বিকেলে সন্তানের জন্ম দেন অনুষ্কা। পিতা হয়ে খুশি বিরাট সকলকে ধন্যবাদ জানান।

বিরাট আরও জানান অনুষ্কা এবং সদ্যোজাত, ২ জনেই ভাল আছেন। জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য যে তিনি মুখিয়ে রয়েছেন সে কথাও অকপটেই জানিয়েছেন বিরাট। তিনি এও জানিয়েছেন যে তাঁদের এই পারিবারিক মুহুর্তের ব্যক্তিগত দিকটা সকলে মাথায় রাখবেন বলেই তিনি মনে করেন।

২০১৭ সালে অনুষ্কা ও বিরাট বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইতালির টাসকানি-তে সাতপাকে বাঁধা পড়েন ২ জনে। সেই বিয়ে এক রূপকথার রূপ নেয়। একটা ছবির জন্যও পাপারাৎজিদের ভিড় জমে গিয়েছিল বাইরে।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ। যেখানে টেস্ট, একদিনের ম্যাচ ও টি-২০ সব ফরম্যাটেই খেলা থাকছে। থাকছে ৪টি টেস্ট ম্যাচ, ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-২০ ম্যাচ। মনে করা হচ্ছে বিরাটকে ফের ভারতীয় দেল দেখা যাবে ইংল্যান্ডের বিরুদ্ধেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026