Sports

আগামী জানুয়ারিতে ৩ জনের পরিবার হচ্ছে বিরাট-অনুষ্কার

আগামী বছরের জানুয়ারি মাসে তাঁদের পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। জানালেন বিরাট-অনুষ্কা।

মুম্বই : পরনে কালোর ওপর পলকা ডট-এর পোশাক। মুখে লেগে আছে সুন্দর হাসিটা। অনুষ্কার পিছনেই দাঁড়িয়ে স্বামী বিরাট কোহলি। বিরাটের পরনে একটি ধূসর রংয়ের টিশার্ট আর সাদা প্যান্ট। বিরাটের মখেও চেনা হাসিটা লেপ্টে আছে। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার এমন কতই তো ছবি সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যমে দেখতে পাওয়া যায়। তাহলে এই ছবিতে নতুনত্বটা কী! নতুনত্ব রয়েছে বৈকি। যা ছবিতে একটু নজর দিলেই বোঝা যাচ্ছে। অনুষ্কার দিকে তাকালেই কিন্তু স্পষ্ট নজর কাড়ছে তাঁর বেবি বাম্প!

সন্তানসম্ভবা অনুষ্কা। যা তাঁর বেবি বাম্প থেকেই পরিস্কার। ফলে ছবিটা যে এটা সকলকে জানাতেই দেওয়া তাও পরিস্কার। ২ তারকা দম্পতি তাঁদের পরিবারে নতুন অতিথির আগমন বার্তা লুকিয়েও রাখেননি। ২ জনই তাঁদের আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একই ছবি শেয়ার করেছেন। জানিয়েছেন ২০২১ সালের জানুয়ারিতেই তাঁরা ৩ জন হতে চলেছেন। বিরাট-অনুষ্কার জীবনে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান।

খুব স্বাভাবিক ভাবেই ২ জনই খুশি। আর ৫ মাসেরও কম সময় অপেক্ষা। তারপরই তাঁদের পরিবারে নতুন অতিথি পা রাখবে। সেকথা ঘোষণা করে দিলেন বিরাট-অনুষ্কা। তাও ২ জন আলাদা আলাদা করে একই ছবি, একই ক্যাপশন দিয়ে। এই সময়ে অনুষ্কার সঙ্গে অনেকটা সময়ও কাটাতে পেরেছেন বিরাট। মার্চের পর থেকে খেলা নেই। কার্যত গৃহবন্দি দশা। করোনা থেকে দূরে থাকতে তাই বিরাট-অনুষ্কা ২ জনই তাঁদের ব্যস্ত জীবনের মাঝে নিজেদের সময় দিতে পেরেছেন। আইপিএল খেলতে বিরাট ব্যস্ত হয়ে পড়বেন সেপ্টেম্বরে। তবে তার আগে এই অবস্থায় স্ত্রীকে অনেকটা সময় তিনি দিতে পারলেন।

২০১৭ সালে ইতালিতে বিয়ে করেন এই তারকা দম্পতি। ২০১৭ সালের ডিসেম্বরে বিরাট-অনুষ্কার সেই হাইপ্রোফাইল বিয়ে নিয়ে হৈচৈও কম হয়নি। ইতালিতে পরিবারের মানুষজনের মধ্যে তাঁরা সাতপাকে বাঁধা পড়লেও পরে ভারতে ফিরে একাধিক অনুষ্ঠান করেন বিরুষ্কা। স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত নিমন্ত্রণ রক্ষা করতে হাজির হন অনুষ্ঠানে। দম্পতিকে আশির্বাদ করে যান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026