ভারতের প্রাক্তন অধিনায়কের সই করা বল তাঁর কাছে অমূল্য। এটা তিনি যত্ন করে রেখে দেবেন। বিরাট কোহলির এমন মন্তব্যে ধোনির প্রতি তাঁর শ্রদ্ধাই ছলকে পড়েছে। ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজেই ওয়ান ডে-তে দেশের অধিনায়কত্বের ব্যাটন হাতে পেয়েছেন বিরাট। স্বাভাবিকভাবেই কটকে দ্বিতীয় ম্যাচ জেতার পর সিরিজ জয় একটা বড় পাওনা তাঁর কাছে। কিন্তু তার চেয়েও বড় পাওনা হয়ে থাকল একটা বল। এই ম্যাচে খেলা সাদা বলটি ওইদিন জেতার পর সই করে বিরাটের হাতে তুলে দেন এম এস। উপহার হিসাবে। প্রাক্তন অধিনায়কের কাছ থেকে এমন একটা উপহার পেয়ে কার্যতই আপ্লুত বিরাট। দীর্ঘদিন ধরেই কোনও ওয়ান ডে বা টি-২০ জেতার পর ধোনিকে উইকেট হাতে মাঠ ছাড়তে দেখা গেছে। কিন্তু এখন যে অত্যাধুনিক যন্ত্রাংশে পরিপূর্ণ উইকেট তৈরি হয় তা যথেষ্ট মূল্যবান। ফলে সেটা নিয়ে যেতে দেয় না আইসিসি। নিয়ম করেই ম্যাচ জেতার পর স্মারক হিসাবে উইকেট নিয়ে যাওয়ার রীতি বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। অগত্যা বলই ভরসা। আর সেই বলটিই এম এস সই করে তুলে দিলেন অধিনায়ক হিসাবে প্রথম একদিনের সিরিজ জেতা বিরাটের হাতে।
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…