Sports

একা বিরাট কোহলি মুখ রাখলেন ভারতের

বিরাট কোহলির হাত ধরে বিশ্বে মুখ রক্ষা হল ভারতের। গোটা ভারতীয় ক্রীড়া জগতে বিরাট কোহলিই হলেন এমন একজন যিনি ফোর্বস পত্রিকায় নাম তুললেন।

নয়াদিল্লি : ২০২০ সালে বিশ্বের ধনীতম ক্রীড়াবিদদের প্রথম ১০০ জনের তালিকা প্রকাশ করেছে ফোর্বস পত্রিকা। সেই তালিকায় ভারতের একমাত্র ক্রীড়াবিদের নাম হিসাবে রয়েছে বিরাট কোহলির নাম। ভারতে এত খেলা, সেসব খেলায় এত বিশ্বখ্যাত ক্রীড়াবিদ রয়েছেন, কিন্তু এই তালিকায় নাম রয়েছে একমাত্র বিরাট কোহলির। সেদিক থেকে বিরাট কোহলিই দেশের মুখ রক্ষা করলেন এই তালিকায়।

ফোর্বস পত্রিকার প্রকাশিত তালিকায় নাম ওঠাকে যথেষ্ট কৃতিত্বের বলেই ধরে নেওয়া হয়। সে যে ক্ষেত্রই হোক না কেন। ২০১৯ সালেও বিরাটেরই নাম ছিল বিশ্বের ধনীতম ক্রীড়াবিদদের প্রথম ১০০ জনের ফোর্বস প্রকাশিত তালিকায়। সেই তালিকায় ১০০ তম স্থান পেয়ে মাথা গুঁজে দিয়েছিলেন বিরাট। তখন তাঁর মোট রোজগার ছিল বছরে ২৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১৮৮ কোটি ৮০ লক্ষ ৮০ হাজার টাকা।

২০২০ সালে প্রকাশিত তালিকায় বিরাট অনেকটা উঠে এসেছেন। এবার তিনি ৬৬ তম স্থানে অবস্থান করছেন। তাঁর বাৎসরিক রোজগার আরও ১ মিলিয়ন ডলার বেড়েছে। ২০২০ সালে প্রকাশিত তালিকার হিসাবে বিরাটের এখন বছরে রোজগার ২৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১৯৬ কোটি ৩৬ লক্ষ ৩ হাজার ২০০ টাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026