Sports

আইসিসি-র বিরলতম সম্মানে ভূষিত বিরাট কোহলি

আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা। আইসিসি প্রতিবছরই বছরের সেরা টেস্ট ও একদিনের দল বাছাই করে। এই দলে জায়গা পাওয়া সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। সেই দল ঘোষণা করল আইসিসি। সেখানে বিরাট কোহলিকে বেছে নেওয়া হয়েছে টেস্ট দল ও একদিনের দলের অধিনায়ক হিসাবে। এক বছরে একসঙ্গে আইসিসি-র এই ২টি দলের নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে বেছে নেওয়া অবশ্যই বিরলতম সম্মান।

২০১৮ সালে বিরাটের টেস্ট ও একদিনের ক্রিকেটে দুরন্ত পারফরমেন্স ও সফল অধিনায়কত্বের জন্য তাঁকে ২টি দলেরই অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে আইসিসি। বিরাট ছাড়া টেস্ট ও একদিনের ম্যাচের ২টি দলেই জায়গা হয়েছে ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ-র। টেস্ট দলে জায়গা হয়েছে ঋষভ পন্থেরও। অন্যদিকে একদিনের দলে রয়েছে রোহিত শর্মা ও কুলদীপ যাদবের নাম।

টেস্ট টিমে কোহলি, বুমরাহ ও ঋষভ পন্থ ছাড়া জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম। এছাড়া শ্রীলঙ্কার করুণারত্নে, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, দক্ষিণ আফ্রিকার রাবাডা, অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ ও পাকিস্তানের মহম্মদ আব্বাসের টেস্ট দলে জায়গা হয়েছে।

একদিনের দলে ভারতের কোহলি, যশপ্রীত, রোহিত ও কুলদীপ ছাড়া সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের জো রুট, জনি বেয়ারস্টো, জস বাটলার ও বেন স্টোকস। দলের বাকি ৩ খেলোয়াড় হলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, আফগানিস্তানের রশিদ খান ও নিউজিল্যান্ডের রস টেলর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026