Sports

হার্দিক, রাহুলের মন্তব্যকে সমর্থন করেনা ভারতীয় দল, জানালেন বিরাট

ভারতীয় ক্রিকেট দল এবং সেই দলের দায়িত্বশীল ক্রিকেটাররা হার্দিক পাণ্ডিয়া ও লোকেশ রাহুলের মন্তব্যকে সমর্থন করেননা। তাঁরা যে শব্দ ব্যবহার করেছেন তা অসঙ্গত। এদিন সিডনিতে এমনই জানালেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। তিনি আরও বলেন, কোথায় ভুল তা নিশ্চয়ই ওই ২ ক্রিকেটার বুঝতে পেরেছেন, কী ঘটেছে তার গুরুত্বও আশা করা যায় তাঁরা অনুধাবন করতে পেরেছেন।

একে তাঁদের ওপর শাস্তির খাঁড়া নেমে আসা সময়ের অপেক্ষা বলে মনে করছে ক্রিকেট বিশ্ব। সেখানে হার্দিক পাণ্ডিয়া ও লোকেশ রাহুলের অস্বস্তি আরও বাড়িয়ে দিল ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির এই মুখ খোলা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে বিরাটের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ক্রিকেট জগতের মানুষজন। প্রসঙ্গত চিত্র পরিচালক করণ জোহরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে হার্দিক পাণ্ডিয়া মহিলাদের নিয়ে যে মন্তব্য করেন তা বিভিন্ন মহলে প্রবলভাবে সমালোচিত হচ্ছে। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লোকেশ রাহুলও। পরে সমালোচনার মুখে নিঃশর্ত ক্ষমা চাইলেও এই ২ ক্রিকেটারকে ২টি ম্যাচ সাসপেন্ড করার কথা ভাবছে বিসিসিআই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026