Sports

ফোর্বসের ১০০ ধনী খেলোয়াড়ের তালিকায় বিরাট কোহলি

ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের ১০০ জন ধনী খেলোয়াড়ের মধ্যে একমাত্র ভারতীয় হিসাবে জায়গা করে নিলেন বিরাট কোহলি। ভারতের ক্রিকেট অধিনায়কের স্থান হয়েছে ৮৩ নম্বরে। এবার বিশ্বের ১০০ জন সর্বোচ্চ ধনী খেলোয়াড়ের তালিকায় জায়গা হয়নি কোনও মহিলা ক্রীড়াবিদের। তবে বিরাট কোহলি এই তালিকায় জায়গা পাওয়ায় খুশি ভারতীয় ক্রীড়াজগত।

ফোর্বসের হিসাবে বিরাটের শেষ এক বছরের আয় ২৪ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১৬১ কোটি ১ লক্ষ টাকা। তালিকার ১ নম্বরে রয়েছেন মার্কিন পেশাদার বক্সার মেওয়েদার। তাঁর শেষ ১২ মাসে রোজগার ২৮৫ মিলিয়ন ডলার। যা বিরাটের বছরে আয়ের প্রায় ১২ গুণের কাছাকাছি!

গতবার তালিকার দ্বিতীয় স্থানে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সরিয়ে সেখানে উঠে এসেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। শেষ ১ বছরে মেসির আয় ১১১ মিলিয়ন ডলার। যা মেওয়েদারের ধারেকাছেও নয়। তৃতীয় স্থানে রয়েছেন রোনাল্ডো। তাঁর বার্ষিক আয় ১০৮ মিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন মার্শাল আর্টিস্ট ও বক্সার কোনোর ম্যাকগ্রেগর। তাঁর ১ বছরে আয় ৯৯ মিলিয়ন ডলার। পঞ্চম স্থানে রয়েছেন আরও এক ফুটবল মহাতারকা ব্রাজিলের নেইমার। তাঁর গত ১ বছরে আয় ৯০ মিলিয়ন ডলার।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

ধনু রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026