Sports

আম্পায়ারের সঙ্গে তর্ক, রাগে মাটিতে বল ছোঁড়া, জরিমানার মুখে বিরাট কোহলি

ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জরিমানার মুখে পড়লেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ কেটে নেওয়ার কথা ঘোষণা করেছে আইসিসি। পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবে নিয়মভঙ্গের অপরাধে তাঁর ভাগ্যে জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে প্রথম টেস্ট ম্যাচ হাতছাড়া হয়ে কিছুটা ব্যাকফুটে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে লড়েও প্রোটিয়া বাহিনীর ভাল রান চিন্তার ভাঁজ ফেলেছে ভারতীয় ক্রিকেট শিবিরে। প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে বিরাট ‘বিরাট-জাদু’ দেখালেও চাপ যে কিছুটা আছে তা স্পষ্ট হয় গত সোমবার। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মাঠে তখন চলছিল ২৫ তম ওভারের খেলা। বৃষ্টিভেজা আউটফিল্ডে পড়ে বল ভিজে যাওয়ায় সমস্যায় পড়েন বিরাট। বল ঠিকভাবে হাতে ধরতে পারছেন না, এই নিয়ে বারবার আম্পায়ার মাইকেল গফের কাছে অভিযোগ জানাতে থাকেন তিনি। আম্পায়ার তাঁর অভিযোগে সেভাবে কর্ণপাত করছিলেন না। ব্যস, নিজের রাগ আর সংযত করতে পারেননি ভারত অধিনায়ক। আম্পায়ারের সঙ্গে একপ্রস্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। পরে উত্তেজিত বিরাটকে আম্পায়ারের সামনে মাটিতে বল ছুঁড়ে ফেলতে দেখা যায়। সেই আচরণের জন্য জরিমানার মুখে পড়তে হল ভারতের ক্রিকেট অধিনায়ককে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026