Sports

রসিক রোহিত শর্মার সরস ট্যুইটের মাঝেই প্রকাশ্যে এল বিরুষ্কার প্রীতিভোজের আমন্ত্রণপত্র

গোটা বিশ্ব এখন নবদম্পতি বিরুষ্কার স্বপ্নিল প্রেমগাথার মালা জপতে ব্যস্ত। এরমধ্যেই দিল্লিতে আয়োজিত বিবাহপরবর্তী প্রীতিভোজ অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের বণ্টনও শুরু হয়ে গেছে আমন্ত্রিত অতিথিদের মধ্যে। বিয়ের অনুষ্ঠানে বিরাটের পোশাকের রঙের সঙ্গে আমন্ত্রণপত্রের রঙের অদ্ভুত মিল। হাতির দাঁত ও রূপোর রঙের মিশেল কার্ডের ভিতরে স্বর্ণাক্ষরে খচিত বিরুষ্কার নাম। অন্যদিকে ভারতের মাটিতে পা দেওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগী ও সতীর্থদের শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন মধুচন্দ্রিমায় মগ্ন দম্পতি।

শুভানুধ্যায়ীদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট মহারণে তৃতীয়বারের জন্য দ্বিশতরানের ফুলঝুরি ফুটিয়ে খ্যাতির আলো নিজের দিকে কেড়ে নেওয়া রোহিত শর্মাও একজন। ভারতীয় ক্রিকেটারদের ঘরণীদের কাছে জনপ্রিয় রোহিত শর্মা। ট্যুইটে অনুষ্কাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরাটকে সুখী দাম্পত্য জীবনের জন্য একটি ‘হাসব্যান্ড হ্যান্ডবুক’ তাঁর তরফ থেকে দেওয়ার কথা জানিয়েছেন রসিক রোহিত। সঙ্গে রয়েছে অনুষ্কার জন্য ছোট্ট একটি পরামর্শ। অনুষ্কাকে নিজের পদবিটা রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন রোহিত। পরে ধন্যবাদ জানিয়ে অনুষ্কাও রোহিতের দুরন্ত ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়ে পাল্টা ট্যুইট করেন।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026