Entertainment

বিনোদ খান্নার শেষকৃত্যে খুঁজে পাওয়া গেল না বলিউডকে, ক্ষুব্ধ ঋষি কাপুর

১৫০টা সিনেমায় অভিনয় করেছেন তিনি। এমন নয় যে ইন্ডাস্ট্রির সঙ্গে অনেক কাল তাঁর কোনও যোগাযোগ ছিল না। ২০১৭ সালেও তাঁর সিনেমা রয়েছে। তারপরও ইন্ডাস্ট্রির নব্য প্রজন্মের একজন অভিনেতা, অভিনেত্রীর মনে হলনা যে তাঁকে সম্মান জানাতে তাঁর শেষকৃত্যে একবার এসে দাঁড়ানো উচিত। এটাই তো তাঁর শেষ যাত্রা। সেখানে এভাবে তাঁর প্রতি অবহেলাটা না দেখালেও হত। এরা ফ্যাশন প্যারেডে ভিড় জমাতে পারে। কিন্তু একজন বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শেষকৃত্যে এসে দাঁড়াতে পারেনা। একের পর এক ট্যুইট বার্তায় বৃহস্পতিবার রাতে বলিউডের নব্য প্রজন্মকে এভাবেই কড়া ভাষায় ধিক্কার জানালেন অভিনেতা ঋষি কাপুর।

ব্লাডার ক্যানসারে আক্রান্ত বিনোদ খান্নার মৃত্যুর পর বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় মুম্বইতে। সেখানে নব্য প্রজন্মের দুই অভিনেতা অভিষেক বচ্চন ও রণদীপ হুডা ছাড়া কাউকেই দেখতে পাওয়া যায়নি। অথচ এখনকার বলিউড স্টার শাহরুখ খান, সলমন খান, বরুণ ধাওয়ানদের সঙ্গেও তিনি অভিনয় করেছেন। কিন্তু বিনোদ খান্নার মত বলিউডের একসময়ে ম্যাচো হিরোর শেষকৃত্যে কাউকে খুঁজে না পাওয়ায় রীতিমত ক্ষুব্ধ অভিভাবকের সুরেই এদিন কড়া কথা শুনিয়েছেন ঋষি কাপুর। সাফ জানিয়েছেন তাঁর ছেলে রণবীর ও স্ত্রী নিতু সিং দেশের বাইরে। না হলে তাঁরা অবশ্যই শেষকৃত্যে অংশ নিতেন। ঋষি কাপুরের আক্ষেপ এক সময়ে যে অভিনেত্রীরা বিনোদ খান্নার সঙ্গে একের পর এক ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এদিন তাঁদের একজনেরও মনে হলনা শেষকৃত্যে একবারের জন্য আসেন।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026