Entertainment

প্যাডম্যান, পদ্মাবতদের পিছনে ফেলে অস্কারে যাচ্ছে ভিলেজ রকস্টারস

দেশ কাঁপানো একের পর এক সিনেমা প্যাডম্যান, ন্যুড, লাভ সোনিয়া, হিচকি, পদ্মাবত, রাজি ছিল দৌড়ে। কিন্তু সেসব তাবড় নামডাক হওয়া সিনেমাকে পিছনে ফেলে ২০১৯ সালের অস্কারে ভারতের বাজি ভিলেজ রকস্টারস। সেরা বিদেশি ভাষার ছবির লড়াইয়ে জায়গা পেল অসমের এই সিনেমা। ইতিমধ্যেই ৪টি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে। পরিচালক রিমা দাস তাই আশাবাদী তাঁর সিনেমার আন্তর্জাতিক সাফল্য নিয়ে। তাঁরই লেখা গল্প। তিনিই আবার সিনেমাটোগ্রাফার, তিনিই এডিটর। আবার তিনিই প্রযোজক। সব মিলিয়ে রিমা দাসের সন্তান স্বরূপ সিনেমা ভিলেজ রকস্টারস।

ইতিমধ্যেই বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ভিলেজ রকস্টারস সিনেমা বোদ্ধাদের তারিফ কুড়িয়েছে। এবার সিনেমার জগতের সবচেয়ে বড় মঞ্চ থেকে পুরস্কার আনাতে এই সিনেমা কতটা সফল হয় সেদিকে চেয়ে গোটা দেশ। একটি গ্রামের মেয়ে। হত দরিদ্র পরিবার। তবু স্বপ্ন আকাশছোঁয়ার। একটা গিটার কিনতে চায় সে। আর সেই গিটারে সুর তুলে একটা রক ব্যান্ড বানাতে চায়। এক দরিদ্র মেয়ের এমন আকাশকুসুম স্বপ্ন নিয়েই ভিলেজ রকস্টারস। এখন দেখার অস্কারে কী ফল করে এই সিনেমা।

(ছবি – সৌজন্যে – ফেসবুক – @villageRockstars)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026