প্রয়াত ‘ভিক্টর দ্যা টেরিবল’

মারা গেলেন প্রবাদ প্রতিম দাবাড়ু ভিক্টর করশনয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত অসুখেই মৃত্যু হল এই বিখ্যাত দাবাড়ুর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দাবা বিশ্ব। ট্যুইট করে তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। দাবা বিশেষজ্ঞরা বলেন, করশনয়ের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সব সম্ভাবনা থাকলেও এটা দুর্ভাগ্যের যে তিনি কখনও বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারেননি। ১৯৭৮ ও ১৯৮১, দুবার তিনি বিশ্বচ্যাম্পিয়নশিপে আনাতোলি কারপভের মুখোমুখি হন। কিন্তু দুবারই কারপভের কাছে হরতে হয় তাঁকে। এরপর আর বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বসা হয়নি তাঁর। ১৯৮২ সালে দাবা বিশ্বের এই নক্ষত্রকে হারিয়েই সকলকে চমকে দিয়েছিলেন দিব্যেন্দু বড়ুয়া। লন্ডনে লয়েডস ব্যাঙ্ক দাবার সেই জয় দিব্যেন্দু বড়ুয়াকে দাবা বিশ্বে পরিচিতি দিয়েছিল। ৮১ বছর বয়স পর্যন্ত দাবার বোর্ডে দাপিয়ে খেলে গেছেন করশনয়। মৃত্যকালে তাঁর এলো রেটিং ছিল ২৪৯৯। ভারতে এই মুহুর্তে যাঁরা প্রথম সারিতে চুটিয়ে দাবা খেলছেন তাঁদের মধ্যে মাত্র ২৬ জন এমন খেলোয়াড় রয়েছেন যাঁদের রেটিং ২৪৯৯-এর ওপরে। সাবেক সোভিয়েত ইউনিয়নে জন্ম। সোভিয়েত দাবার স্বর্ণযুগেই সে দেশের অন্যতম প্রতিভা হিসাবে দাবা বিশ্বকে চমকে দেন ভিক্টর। পরে সোভিয়েত ইউনিয়ন ছেড়ে চলে যান নেদারল্যান্ডসে। পরে সেখান থেকে চলে যান সুইৎজারল্যান্ডে। সেখানেই শেষ জীবন পর্যন্ত ছিলেন তিনি।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026