Entertainment

সিনেমার জন্য গায়ের রং বদলাতে কি করেছিলেন, গোপন কথা জানালেন বিক্রান্ত

সিনেমার প্রয়োজনে কত কিছুই তো করতে হয়। তবে দ্বাদশ ফেলের প্রধান চরিত্র বিক্রান্ত যা গায়ের রং বদল করতে করলেন তা সত্যিই তারিফ যোগ্য।

বিধু বিনোদ চোপড়া মানেই এমন কোনও সিনেমা যেখানে দর্শকদের অন্যভাবে ভাবার খোরাক দেবে। সমাজের অনেক দিক তুলে ধরবে। তেমনই একটি সিনেমা হিসাবে মুক্তি পেতে চলেছে টুয়েলভথ ফেল।

এই সিনেমায় এক দরিদ্র তরুণের আইএএস হওয়ার কঠিন লড়াই ফুটে উঠেছে। তার জেদ ফুটে উঠেছে। যে চরিত্রে অভিনয় করেছেন বলি তারকা বিক্রান্ত ম্যাসি।

সিনেমায় যে চরিত্রে বিক্রান্ত ম্যাসি অভিনয় করছেন সে চম্বলের বাসিন্দা। দরিদ্র পরিবারের ছেলে। ওই পরিবারের ছেলেদের গায়ের রং হয় তামাটে। অথচ বিক্রান্তের গায়ের রং তো তেমন নয়। বিক্রান্ত স্থির করেন তিনি ওই রংটা কৃত্রিমভাবে আনবেন না। মেকআপ করে নয়।

বিক্রান্ত স্থির করেন তিনি গায়ের রংটাই অমন তামাটে বানিয়ে ফেলবেন। কিন্তু কীভাবে? বিক্রান্ত এরপর গায়ে তেল মেখে ২ থেকে ৩ ঘণ্টা রোদে বসে থাকা শুরু করেন।

এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। টানা এভাবে ২ থেকে ৩ ঘণ্টা তেল মেখে রোদে শুয়ে বা বসে থাকা সহজ কথা নয়। কিন্তু বিক্রান্ত তা করেন এবং গায়ের রংটা সত্যিই বদলে ফেলেন।

এভাবে টানা রোদে থাকায় বিক্রান্তের ত্বকে যে সূর্যালোকের কারণে দহন হয় তা তাঁর ওই তামাটে রংটা এনে দেয়। যা সিনেমায় তাঁর চরিত্রকে আরও বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য করে তুলেছে। অভিনয় প্রতিভার সঙ্গে এই লুক বিক্রান্ত ম্যাসিকে এই সিনেমায় আরও জীবন্ত করে তুলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026