ফাইল : বিক্রান্ত ম্যাসি, ছবি - আইএএনএস
তাঁর ঝুলিতে রয়েছে অনেক সফল সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ। বলিউডের ভিড়ে নিজের একটা আলাদা পরিচয়ও তৈরি করেছিলেন তিনি। সারা ভারত তাঁকে নিয়ে চর্চা করে ‘টুয়েলভথ ফেল’ সিনেমার পর। যেখানে মুখ্য চরিত্রে তাঁর অভিনয় সর্বত্র বাহবা পায়।
সেই বিক্রান্ত ম্যাসি আচমকাই সিনেমা জগত থেকে অবসরের কথা ঘোষণা করলেন। এখন বিক্রান্তের সিনেমা কেরিয়ার একেবারে মধ্যগগনে বিরাজ করছে। এখন আরও অনেক সিনেমায় নিজেকে তুলে ধরার কথা তাঁর।
কিন্তু ৩৭ বছর বয়সে তিনি সিনেমা থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন। জানিয়ে দিলেন তাঁর হাতে যে ২টি সিনেমা রয়েছে সেখানেই শেষ। তিনি আর সিনেমা করবেননা। ফিরে যাবেন বাড়িতে। ২০২৫ সালেই তাঁকে শেষবার পর্দায় দেখা যাবে।
কেন এমন সিদ্ধান্ত? বিক্রান্ত জানাচ্ছেন, তিনি এবার বাড়ি ফিরতে চান। একজন স্বামী হিসাবে, একজন বাবা হিসাবে এবং একজন সন্তান হিসাবে তিনি পরিবারের পাশে থাকতে চান। তাই সিনেমাকে বিদায় জানাচ্ছেন তিনি।
বিক্রান্তের এই অবসর ঘোষণায় রীতিমত অবাক সকলে। সিনেমা জগতের পাশাপাশি সাধারণ মানুষও হতবাক হয়েছেন এমন সিদ্ধান্তে। যেখানে বলিউডে নিজের জায়গা তৈরি করাই একটা বিশাল চ্যালেঞ্জ, সেখানে সাফল্যের চুড়োয় বসে যে কেউ এভাবে অবসর নিতে পারেন তা বিশ্বাস করতে পারছেন না কেউ।
বিক্রান্তের যে ২টি সিনেমা মুক্তি পাওয়ার অপেক্ষায় সেগুলি হল, ‘ইয়ার জিগরি’ এবং ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…