Business

দেশ ছাড়ার আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, দাবি বিজয় মালিয়ার

তাঁর মাথার ওপর ঝুলছে দেশের বিভিন্ন ব্যাঙ্ক মিলিয়ে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ। বারবার তাঁকে ইডি নোটিস পাঠালেও দেশ ছেড়ে চলে যাওয়া লিকার ব্যারন বিজয় মালিয়া দেশে ফেরেননি। অথচ তাঁকে ইংল্যান্ডে বারবার দেখা গেছে। সিবিআই তাঁকে দেশে ফেরানো নিয়ে ইংল্যান্ডের আদালতে আবেদন জানায়। ইংল্যান্ডের আদালতে তার মামলা চলছে। সেই বিজয় মালিয়া এতদিন সেভাবে মুখ খোলেননি। কিন্তু এদিন খুললেন। আর যখন খুললেন তখন রীতিমত হৈচৈ ফেলে দিলেন। এদিন লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে মালিয়া দাবি করেন তাঁর জেনেভায় বৈঠক ছিল। সেজন্য ভারত ছাড়ার আগে তিনি অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গেই দেখা করেছিলেন। দেখা করে ঋণখেলাপির বিষয়গুলি ব্যাঙ্কগুলির সঙ্গে মিটমাট করে নিতে চান। বারবার সে বিষয়ে অফারও করেন। আর সেটা সত্যি। বিজয় মালিয়ার এই বক্তব্যের ভিডিও এখন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

বিজয় মালিয়ার এই বিস্ফোরক দাবি সামনে আসতেই কংগ্রেস থেকে শুরু করে বিরোধীরা হাতে তুরুপের তাস পেয়েছে। ২০১৯-এর আগে পেট্রোপণ্যের আকাশছোঁয়া দাম থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয় নিয়ে চাপে থাকা বিজেপি শিবিরকে আরও বেকায়দায় ফেলার জন্য এদিনের মালিয়ার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি যথেষ্ট। ইতিমধ্যেই কংগ্রেস দাবি করেছে যে বিজয় মালিয়ার মত এমন অসাধু ব্যক্তিদের অসাধু কাজে সরকার জড়িত। কংগ্রেস অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বিজয় মালিয়ার কথাবার্তার বিস্তারিত তথ্য সামনে আনার দাবি করেছে। সেইসঙ্গে তাদের দাবি, কীভাবে মালিয়াকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হল তা সকলকে জানাক কেন্দ্র।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অর্থমন্ত্রী। সোশ্যাল সাইটে করা পোস্টে অর্থমন্ত্রী পাল্টা দাবি করেছেন, বিজয় মালিয়ার দাবি একেবারেই মিথ্যা। এতে সত্য কোনওভাবেই প্রতিফলিত হচ্ছেনা।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026