আর্থিক দুর্নীতিকাণ্ডে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগে ব্রিটেনে দ্বিতীয়বার গ্রেফতার হলেন শিল্পপতি বিজয় মালিয়া। যাঁর বিরুদ্ধে ভারতে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে। ইডি বারবার যাঁকে তলব করা সত্ত্বেও হাজির হননি। ভারত থেকে রাতারাতি চম্পট দেওয়া বিজয় মালিয়া ব্রিটেনে পালিয়ে যাওয়ায় তাঁকে সেখান থেকে তুলেও আনতে পারছে না ভারত। ভারত সরকার বারবার তাঁকে ফেরানোর জন্য ব্রিটেন সরকারের কাছে আর্জি জানিয়েছে। কিন্তু তাতে এখনও সেভাবে সাড়া মেলেনি।
ভারতে ঢুকলেই যাঁকে গ্রেফতারির মুখে পড়তে হবে সেই বিজয় মালিয়া ব্রিটেনে বিলাসবহুল জীবন যাপন করছেন গত এক বছর ধরে। প্রকাশ্যে ঘুরছেন। মাঠে গিয়ে খেলা দেখছেন। এরমধ্যে অবশ্য আলাদা করে ব্রিটেনের আদালতে তাঁর বিচার চলছে। সেখানে গত এপ্রিল মাসে তাঁকে গ্রেফতারও করে ব্রিটিশ পুলিশ। পরে জামিনে ছাড়াও পান। এদিন ফের সেই আর্থিক দুর্নীতির মামলাতেই তাঁকে গ্রেফতার করল পুলিশ। যদিও ধরাই সার। কিছুক্ষণের মধ্যে জামিনে ছাড়াও পেয়ে যান এই লিকার ব্যারন।
এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…
সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…
বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…